বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বলিউড অভিনেতার বিপরীতে তানজিন তিশা
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৭:২২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছেন বড় পর্দায়। তবে দেশের কোনো চলচ্চিত্রে নয়- তার বড় পর্দার যাত্রা শুরু হচ্ছে ভারতের প্রযোজনায় নির্মিত একটি সিনেমার মাধ্যমে।

পশ্চিমবঙ্গের টালিউড ইন্ডাস্ট্রির রোমান্টিক ঘরানার ছবি ‘ভালোবাসার মরসুম’-এ অভিনয় করবেন তানজিন তিশা। সিনেমাটিতে তার সহশিল্পী হিসেবে থাকছেন বাংলাদেশের খায়রুল বাসার এবং বলিউডের জনপ্রিয় অভিনেতা শারমন যোশি। এছাড়া টালিউডের অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায় থাকছেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।


সিনেমাটি পরিচালনা করছেন এমএন রাজ, যিনি এর আগে জিৎ অভিনীত ‘রাবণ’ পরিচালনা করে প্রশংসা কুড়িয়েছিলেন।

চিত্রনাট্য অনুযায়ী, ছবিতে শারমন যোশিকে দেখা যাবে ‘প্রফেসর আবির’ চরিত্রে এবং তিশাকে দেখা যাবে কলেজ ছাত্রী ‘হিয়া’ চরিত্রে। 

সিনেমার শুটিং শুরু হবে সেপ্টেম্বরের শুরুতে। দার্জিলিংয়ে হবে ছবির বেশিরভাগ দৃশ্যধারণ, আর কিছু দৃশ্য ধারণ করা হবে মুর্শিদাবাদে।

ছবিটি প্রযোজনা করছে মেহের এন্টারটেইনমেন্ট ভেঞ্চার, হিমানী ফিল্মস ও ফ্লোটিং ওয়াটার। নির্মাতারা জানিয়েছেন, ২০২৬ সালের সরস্বতী পূজায় ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে তানজিন তিশা এখনো কোনো মন্তব্য করেননি। তবে খায়রুল বাসার বলেন, “সব অভিনেতারই বড় পর্দায় কাজের স্বপ্ন থাকে। চিত্রনাট্য পড়ে আমরা মনে হয়েছে এটি টালিউডে অভিষেকের জন্য দারুণ একটি কাজ হতে যাচ্ছে।” 


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বলিউড   অভিনেতা   তিশা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close