বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রবিবার ঢাবিতে জুলাই বিপ্লব বিষয়ক প্রথম আন্তর্জাতিক সম্মেলন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৭:১৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জুলাই বিপ্লবের প্রথম বার্ষিকী উপলক্ষে আগামীকাল রবিবার (২৭ জুলাই) ঢাবির সিনেট ভবনে প্রথম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

‘দ্য লিগ্যাসি অব জুলাই রেভ্যুলেশন ২০২৪: রিবিল্ডিং বাংলাদেশ’ শীর্ষক এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো জুলাই বিপ্লবের তাৎপর্য তুলে ধরা, একাডেমিক গবেষণা ও বিশ্লেষণ প্রচার করা এবং ‘বাংলাদেশ ২.০’ এর ভবিষ্যৎ গঠনে দিকনির্দেশনা প্রদান।

সম্মেলনটি যৌথভাবে আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থট (আরআইটি)। 

এতে সহ আয়োজক হিসেবে অংশ নিচ্ছে দেশ-বিদেশের আরও ১২টি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান। যার মধ্যে রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কানাডার ইউনিভার্সিটি অব রেজিনা, সিঙ্গাপুরের নানিয়াং টেকনোলজিকাল ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের কেন্ট স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাজ্যের বাংলাদেশ ২.০ ইনিশিয়েটিভ, তুরস্কের সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চসহ আরও অনেক প্রতিষ্ঠান।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সরকারের কয়েকজন উপদেষ্টা ও আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তাঁদের মধ্যে রয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষ দূত প্রফেসর লুৎফে সিদ্দিকী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং তুরস্কের খ্যাতনামা শিক্ষাবিদ ড. ইয়াসিন আক্তাই।

দিনব্যাপী এ সম্মেলনে ১৫ জনের বেশি বিশেষজ্ঞ বক্তা বিভিন্ন সেশনে বক্তব্য দেবেন। থাকবে ১০টিরও বেশি প্যানেল আলোচনার আয়োজন। 

আলোচকদের মধ্যে রয়েছেন কোস্টারিকার ইউনিভার্সিটি ফর পিসের ইমেরিটাস অধ্যাপক ড. আমর আব্দুল্লাহ, ‘আমার দেশ’ সম্পাদক ড. মাহমুদুর রহমান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা ও থিংক ট্যাঙ্ক নেত্রী নুরুল ইজ্জাহ আনোয়ার, যুক্তরাষ্ট্রের কূটনীতিক জন ড্যানিলোভিচ, কাতারের হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির অধ্যাপক ড. উসামা আল-আজামি এবং বুয়েট অধ্যাপিকা ড. সৈয়দা সুলতানা রাজিয়া প্রমুখ।

বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই সম্মেলনে উপস্থাপনের জন্য ৪০০টিরও বেশি গবেষণা প্রবন্ধ জমা পড়ে। কঠোর পিয়ার-রিভিউ প্রক্রিয়ার মাধ্যমে ৬০টি প্রবন্ধ মৌখিক উপস্থাপনার জন্য এবং আরও ৬০টি পোস্টার প্রেজেন্টেশনের জন্য নির্বাচিত করা হয়েছে।

সম্মেলনটি বিভিন্ন সামাজিক, অলাভজনক, কমিউনিটি-ভিত্তিক এবং অরাজনৈতিক প্রতিষ্ঠানের সহায়তায় আয়োজিত হচ্ছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ঢাবি   জুলাই বিপ্লব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close