বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মাকে খুন করে থানায় আত্মসমর্পণ করলো ছেলে
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৪:৩৬ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে নিজের মাকে লাঠি দিয়ে আঘাত করে হত্যা করেছে ঘাতক ছেলে। শনিবার ভোরে নিজেই থানায় এসে আত্মসমর্পণ করে ছেলে ইউসুফ মন্ডল (২৫)। শুক্রবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে উপজেলার আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত আনাইতারা ইউনিয়নের মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী ফুলমালা বেগম (৭০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফুলমালা বেগম তার ছেলে ইউনুসকে বাড়ির কাজের কথা বললে তিনি পারবেন না বলে জানান। এরপর তাদের মধ্যে কথা কাটাকাটির হয়। একপর্যায়ে রেগে গিয়ে মাকে লাঠি দিয়ে মাথায় কয়েকটি আঘাত করলে মাথার মগজ বেরিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সন্ধ্যায় পাশের বাড়ির কয়েকজন এসে দেখে নিহতের মরদেহ মাটিতে পড়ে আছে। এরপর স্থানীয়রা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মির্জাপুর থানা পুলিশ। নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। 

মির্জাপুর থানার ওসি মো. রাশেদুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ইউনুসকে আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেল হাজতে পাঠানো হবে।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  আত্মসমর্পণ   ছেলে  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close