মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
গ্রেপ্তার করতে যাওয়া গোয়েন্দা কর্মকর্তাকে বটি দিয়ে কোপালেন আওয়ামী নেতা ও তার ছেলে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৪:৩৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হত্যা মামলার আসামি ধরতে গিয়ে কুষ্টিয়া শহরের থানাপাড়া এলাকায় বটি হামলায় গুরুতর আহত হয়েছেন গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) ইসরাফিল হোসেন। 

আজ শনিবার (২৬ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন জানান, ৫ আগস্ট কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত একটি হত্যা মামলায় হারুনুর রশিদের নাম এজাহারভুক্ত আসামি হিসেবে রয়েছে। এই তথ্যের ভিত্তিতে শনিবার ডিবি পুলিশের একটি দল থানাপাড়া এলাকায় হারুনুর রশিদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই ইসরাফিল হোসেন।

এসআই ইসরাফিল হোসেন বলেন, “দুপুরে শহরের ছয় রাস্তার মোড়ে একটি চায়ের দোকানে ডিবির একটি টিম নিয়ে অবস্থান করছিলাম। সেসময় হারুনের সঙ্গে দেখা হলে পরিচয় জিজ্ঞাসা করি। তখন সে দৌড়ে তার বাড়ির দিকে পালিয়ে যায়। আমরা পিছু ধাওয়া করে তার বাড়ির সামনে গিয়ে তাকে গ্রেপ্তার করতে গেলে হঠাৎ তার ছেলে প্রণয় বাড়ি থেকে বের হয়ে ধারালো বটি নিয়ে হামলা চালায়। আমি মারাত্মকভাবে আহত হই এবং পিঠে কয়েকটি স্থানে কোপ লাগে।”

এরপর, আহত এসআই ইসরাফিল হোসেনকে দ্রুত কুষ্টিয়া ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

এছাড়াও তখন ডিবি টিমের সদস্যরা ঘটনাস্থল থেকে হারুনুর রশিদ ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে বলে জানা যায়।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  গ্রেপ্তার   গোয়েন্দা কর্মকর্তা   আওয়ামী নেতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close