প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:৫৩ AM

ফাইল ছবি
আমাদের পৃথিবীতে প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটে, যার কিছু বাস্তবতার সীমা ছাড়িয়ে যায়। এবার ঠিক এমনি এক বিস্ময়কর ঘটনা ঘটেছে পাকিস্তানের পাঞ্জাবে।
গতকাল রবিবার (১৬ নভেম্বর) পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডন এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদন অনুযায়ী, পাঞ্জাবের ভাদর গ্রামের ৪০ বছর বয়সী ওই নারী গত বৃহস্পতিবার কাকরালি থানায় করা এফআইআরে অভিযোগ করেন যে তার ১৮ বছর বয়সী স্বামী তাকে বারবার যৌন নির্যাতন করেছে।
তার বক্তব্য, “স্বামী নয়-স্বামীর দেহে ভর করা এক জিনই এসব ঘটাতে বাধ্য করেছে তাকে।”
ওই নারী অভিযোগে বলেন, “আদিল নামের একটি জিন আমার প্রেমে পড়েছে। যখন সেই জিন স্বামীর শরীর নিয়ন্ত্রণ করে, তখন ‘যৌনসম্পর্ক না হওয়া পর্যন্ত’ স্বামী স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন না।”
এ ধরনের ঘটনার কারণে তার সংসারজীবন ভেঙে পড়েছে বলে অভিযোগ করেন তিনি এবং স্বামীর বিরুদ্ধে আইনি ব্যবস্থার আবেদন জানান।
এদিকে এফআইআরের কপিতে দেখা যায়, পাকিস্তান পেনাল কোডের ৩৭৬ (ধর্ষণ) ধারায় মামলাটি গ্রহণ করা হয়েছে।
সূত্রঃ দ্য ডন