সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      ● অর্থায়ন, অভিযোজন ও জীবাশ্ম জ্বালানি থেকে সরে আসাই বড় চ্যালেঞ্জ      ● পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় গ্রেপ্তার ৫২২      
বিয়ের জন্য ১৭ দিনের শিশুকে হত্যা করলেন ৪ খালা
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ৫:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের রাজস্থানের যোধপুরে চার খালা ১৭ দিনের নাবালক শিশুকে নরবলি হিসেবে হত্যা করেছেন। চার বোনের বিয়ে দীর্ঘদিন ধরেই হয়নি এবং তারা বিশ্বাস করতেন, নরবলি দিলেই তাদের বিয়ের আকাঙ্ক্ষা পূরণ হবে। সেই কুসংস্কারকে সামনে রেখে তারা নিরীহ শিশুটিকে পা দিয়ে পিষে হত্যা করেন।

স্থানীয় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক নারী শিশুটিকে কোলে নিয়ে বসে আছেন এবং কিছু মন্ত্রপাঠ করছেন, অন্য নারীরাও মন্ত্রপাঠে অংশ নিচ্ছেন। পুলিশ ধারণা করছে, তারা লোক দেবতা ভৈরবের উদ্দেশ্যে এই মন্ত্র পাঠ করছিলেন।

শিশুর বাবা জানান, হত্যাকারীরা তার শ্যালিকা এবং তারা দীর্ঘদিন ধরে বিয়ে করতে চেয়েছিলেন। বাবার দাবি, ‘তারা মনে করেছিল আমার ছেলেকে হত্যা করলে তাদের বিয়ের বিষয়ে আশু সুফল আসবে।’ তিনি সংশ্লিষ্টদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

স্থানীয় পুলিশ এ ঘটনাকে ‘ধর্মীয় বিশ্বাসে বলিদান’ বা রিচুয়ালিস্টিক মার্ডার হিসেবে চিহ্নিত করেছে। ইতোমধ্যে চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে। এই ঘটনায় সমাজে কুসংস্কার ও ধর্মীয় অন্ধবিশ্বাসের বিরুদ্ধে জাগ্রত হওয়ার প্রয়োজনীয়তার কথা সামনে এসেছে।

সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস


স্বদেশ প্রতিদিন / এমএস 



আরও সংবাদ   বিষয়:   শিশু   হত্যা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close