বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
উদ্বোধনের পথে বিশ্বের সর্বোচ্চ হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১০:৪৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আরব আমিরাতের দুবাইয়ে উদ্বোধন হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল ‘সিয়েল দুবাই মেরিনা’। ১৫ নভেম্বর আনুষ্ঠানিকভাবে ৩৭৭ মিটার উচ্চতার এই হোটেলটি উদ্বোধন করা হবে। আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, উদ্বোধনের পর এটি বিশ্বের সর্বোচ্চ হোটেল হিসেবে নতুন একটি বিশ্বরেকর্ড স্থাপন করবে।

হোটেলটির নির্মাণকাজ পরিচালনা করেছে দ্য ফার্স্ট গ্রুপ এবং পরিচালনার দায়িত্বে রয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপের ভিগনেট কালেকশন। ৮২ তলা বিশাল টাওয়ারটি আরব আমিরাতেরই শেখ জায়েদ রোডে অবস্থিত জেভোরা হোটেলকে ছাড়িয়ে যাবে। আতিথেয়তার শহর দুবাইয়ের এই নতুন সংযোজন দেশটির পর্যটন বিনিয়োগকে আরও শক্তিশালীভাবে তুলে ধরছে।

‘সিয়েল দুবাই মেরিনা’য় মোট ১ হাজার ৪টি রুম ও সুইট রয়েছে। প্রতিটি তলা থেকেই দেখা যাবে দুবাইয়ের মনোমুগ্ধকর পাম জুমেইরা এবং মেরিনার দৃশ্য। প্রতি রুমের ন্যূনতম ভাড়া প্রতি রাতে ১ হাজার ৩১০ দিরহাম (প্রায় ৪৫ হাজার টাকা)। আর প্রিমিয়াম স্যুইটগুলোর ভাড়া প্রায় ২ হাজার ৪০০ দিরহাম পর্যন্ত।

পুরস্কারপ্রাপ্ত স্থাপত্য সংস্থা এনওআরআর ভবনটির নকশা প্রণয়ন করেছে। ৮২ তলা এই কাচের টাওয়ারটি এমনভাবে তৈরি, যাতে চারদিক থেকেই প্রাকৃতিক আলো প্রবেশ করতে পারে। হোটেলের ছাদে রয়েছে রুফটপ অবজারভেশন ডেক, যেখানে বসে অতিথিরা ৩৬০ ডিগ্রিতে উপভোগ করতে পারবেন পুরো দুবাই শহরের দৃশ্য। এখান থেকে দেখা যাবে বিখ্যাত বুর্জ আল–আরব, আইন দুবাইসহ বিভিন্ন প্রতীকী স্থাপনা।

হোটেলটি নতুন দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়বে বলেও জানা গেছে। একটি বিশ্বের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত ইনফিনিটি পুল, অন্যটি সর্বোচ্চ উচ্চতার ক্লাব। ৭৬ তলায় থাকা ট্যাটু স্কাই পুল বর্তমানে রেকর্ডধারী অ্যাড্রেস বিচ রিসোর্টের ২৯৪ মিটার পুলকে ছাড়িয়ে যাবে। আর ৮১ তলায় অবস্থিত ট্যাটু স্কাই লাউঞ্জ হবে বিশ্বের সর্বোচ্চ উচ্চতার ক্লাব।

হোটেলের প্রধান আকর্ষণ হলো ট্যাটু দুবাই—পুরস্কারপ্রাপ্ত এশীয় খাবারের রেস্তোরাঁ, যা টাওয়ারের তিনটি উপরের তলায় বিস্তৃত। এছাড়া রয়েছে রাইজেন কফি অ্যান্ড আর্টিসানাল বেকারি, যেখানে সারাদিন খাবার ও কফি পাওয়া যাবে। ওয়েস্ট–১৩ রেস্তোরাঁতে মিলবে ভূমধ্যসাগরীয় খাবার, আর ইস্ট–১৪ তলায় অতিথিরা উপভোগ করতে পারবেন থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম ও ভারতের স্বাদের বুফে খাবার। হোটেলে রামেন, সুশি ও কারি স্টেশনও রয়েছে।

হোটেলটি ইতোমধ্যে অনলাইনে বুকিং শুরু করেছে এবং উদ্বোধনের আগেই দেশি–বিদেশি পর্যটকদের আগ্রহ শীর্ষে পৌঁছেছে।

সূত্র: গালফ নিউজ

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  উদ্বোধন   সিয়েল দুবাই মেরিনা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close