সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      ● তিন গোলের জয়ে সেমিফাইনালে পাকিস্তান      ● ইতিহাস গড়ে বিশ্বকাপের শিরোপা জিতল নাইজেরিয়া      ● সরকারের পক্ষে রাতারাতি সব সমস্যা সমাধান সম্ভব নয় : ড. এম এ কাইয়ুম      ● গাজীপুরে দুই গার্মেন্টসে নাশকতার চেষ্টা, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ      ● দুই যুগের যানজট নিরসনে জয়দেবপুর রেলগেটে ২১০ কোটি টাকার ওভারপাস      ● জিডিপির হিসাবে গরমিল, মিলেছে প্রমাণ      ● সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ নির্ভুল তথ্য-উপাত্ত : অর্থমন্ত্রী      
২৪ সপ্তাহে জন্ম, ৬৪০ গ্রাম ওজন, ৯০ দিনের লড়াই; জিতল ‘মিরাকল শিশু’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১০:৫৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাত্র ২৪ সপ্তাহে জন্ম নেয়া শিশুটি ওজন ছিল মাত্র ৬৪০ গ্রাম। সময়ের ১৬ সপ্তাহ আগে জন্মানো সেই শিশুটি চিকিৎসা বিজ্ঞানে এক মিরাকল সৃষ্টি করেছে। ৯০ দিনের কঠিন লড়াই শেষে শিশুটি স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। অনেকেই এটিকে ‘মিরাকল’ হিসেবে দেখছেন। দিল্লীর ফোর্টিস হাসপাতাল, বসন্ত কুঞ্জের চিকিৎসকদের অক্লান্ত প্রচেষ্টায় এই মাইক্রো প্রিমির মিরাকল সম্ভব হয়েছে, যা চিকিৎসাবিজ্ঞানের ক্ষেত্রেও বড় বিস্ময় হিসেবে বিবেচিত হচ্ছে।

পূর্ণ গর্ভাবস্থার সাধারণত ৩৯-৪০ সপ্তাহের তুলনায় অনেক আগে জন্ম নেওয়া এই শিশুটির বাঁচার সম্ভাবনা ছিল অত্যন্ত ক্ষীণ। জন্মাবার সময় শিশুটির কাঁদেনি, হৃদস্পন্দন ছিল উদ্বেগজনকভাবে কম।

ফোর্টিস বসন্ত কুঞ্জের চিকিৎসকরা জানান, এতো কম সময়ে জন্ম নেওয়া শিশুদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম থাকে। শিশুটি জন্মের পর থেকেই গুরুতর স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়। তার ফুসফুস ও কিডনি ছিল সম্পূর্ণরূপে অকার্যকর, মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি ছিল, ছিল সংক্রমণ ও হৃদযন্ত্রের অস্থিরতা। প্রথম সপ্তাহে শিশুটির ওজন আরও কমে মাত্র ৫৫০ গ্রামে নেমে আসে, যা পরিস্থিতি আরও সঙ্কটজনক করে তোলে।

শিশুটির ফুসফুস এতটাই অপরিণত ছিল যে সে নিজে থেকে শ্বাস নিতে পারছিল না। তাকে দীর্ঘ ও উন্নত ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়, পাশাপাশি জীবন রক্ষাকারী ওষুধপত্র অত্যন্ত সতর্কতার সাথে প্রয়োগ করা হয়। অপরিণত কিডনি সঠিকভাবে কাজ করতে পারছিল না, যা পরিস্থিতিকে আরও কঠিন করে তোলে। তবে নিওনেটাল টিমের নিরলস মনোযোগ, নিখুঁত পরিচর্যা এবং বিশেষ চিকিৎসা প্রোটোকলের মাধ্যমে ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে।

ফোর্টিস হাসপাতাল, বসন্ত কুঞ্জের পেডিয়াট্রিক্স ও নিওনাটোলজি বিভাগের প্রিন্সিপাল ডিরেক্টর ও প্রধান ডা. রাহুল নাগপাল বলেন, ২৪ সপ্তাহে জন্ম নেওয়া শিশুদের বেঁচে থাকার হার মাত্র ১০-১৫ শতাংশ, যার অর্থ প্রতি ৩টি প্রিম্যাচিউর শিশুর মধ্যে কেবল একটি বাঁচে। দিনরাত পরিচর্যা, সতর্ক ফ্লুইড ম্যানেজমেন্ট এবং কঠোর সংক্রমণ নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা মস্তিষ্ক রক্তক্ষরণ ও সংক্রমণ, যা এই ধরনের ছোট শিশুদের জন্য সবচেয়ে বিপজ্জনক, তা প্রতিরোধ করতে সক্ষম হয়েছি। আমাদের কাছে প্রতি গ্রাম ওজন বৃদ্ধিই ছিল এক একটি মাইলফলক, আর তাকে সুস্থ অবস্থায় বাড়ি যেতে দেখা আমাদের জন্য গর্বের মুহূর্ত।

হাসপাতালের নিওনাটোলজির সিনিয়র কনসালট্যান্ট ডা. শ্রদ্ধা যোশী জানান, শিশুটি প্রতিটি জটিলতার সঙ্গে সফলভাবে লড়াই করেছে। তিনি বিশেষভাবে নার্সিং কর্মীদের অটল নিষ্ঠার প্রশংসা করেন। ৯০ দিন নিওনেটাল ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে (এনআইসিইউ) কাটানোর পর শিশুটিকে ১.৮ কিলোগ্রাম ওজন নিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে ছয় মাস বয়সে তার ওজন ৬ কিলোগ্রাম, এবং তার দৃষ্টি, শ্রবণ ও মস্তিষ্কের স্ক্যান রিপোর্ট সম্পূর্ণরূপে স্বাভাবিক রয়েছে।

সূত্র: এনডিটিভি

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  মিরাকল শিশু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close