বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিংড়ায় সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত      ● পঞ্চগড়ে চাতাল শ্রমিক শহীদ বাঁচতে চায়       ● পূর্বাচলে কানাডিয়ান স্কুলের স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● মির্জাগঞ্জে নিখোঁজের দুই দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার      ● সিংড়ায় অপরাধ দমনে কঠোর বার্তা পুলিশ সুপারের      ● আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো      ● ঝালকাঠি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন      ● শিবপুরে তেল কম সরবরাহ করায় পাঠান ফিলিং স্টেশনে ৩০ হাজার টাকা জরিমানা       ● সিএন্ডএফ কর্মচারীদের কর্মবিরতি অব্যাহত, আটকে আছে ৫০০ পণ্যবাহী ট্রাক      ● জাতীয় নিরাপত্তায় আনসারদের সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দেশ সেবার আহ্বান      ● এপেক্স ক্লাব অব পাবনার বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ      ● ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু      
সেন্ট মার্টিনে ৩২ কেজি পোপার দাম উঠল ৭ লাখ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৩:৪২ পিএম আপডেট: ২২.১১.২০২৫ ৪:১৩ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সেন্ট মার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও বড় আকারের একটি পোপা মাছ। 

আজ শনিবার (২২ নভেম্বর) সকালে দ্বীপের পশ্চিমপাড়ার বাসিন্দা আবদুল গণির মালিকানাধীন ট্রলারে ধরা পড়ে বিশালদেহী মাছটি। ৩২ কেজি ৮০০ গ্রাম ওজনের মাছটির দাম হাঁকানো হয়েছে সাড়ে সাত লাখ টাকা।

ট্রলার মালিক আবদুল গণি জানান, গতকাল শুক্রবার রাতে তিনি আট মাঝিমাল্লা নিয়ে সাগরে যান। সেন্ট মার্টিনের পূর্ব পাশে ট্রলার নোঙর করে ‘লাক্ষা জাল’ ফেলেন। ভোরে জাল তুলতেই ধরা পড়ে একটি পোপা মাছ ও মাঝারি আকারের একটি লাল পোয়া। পরে মাছ দুটি নিয়ে সেন্ট মার্টিন জেটির ফিশারিঘাটে আসেন।

তিনি বলেন, “এখন স্থানীয় এক ব্যবসায়ী সাত লাখ টাকা দিতে চাচ্ছেন। এর চেয়ে বেশি দাম পেলেই বিক্রি করে দেব।”

টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “পোপা মাছের পেটের ভেতর পদনা বা ফুলা নামে বিশেষ অংশ পাওয়া যায়। এই অংশ শুকিয়ে ওষুধ শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। তাই বিশ্ববাজারে এই মাছের চাহিদা এবং দাম দুটিই বেশি।”

উল্লেখ্য, ‘কালা পোপা’ নামে পরিচিত এই মাছের বিশেষ চাহিদা রয়েছে। পোপা মাছের বায়ুথলি থাইল্যান্ড ও সিঙ্গাপুরে রপ্তানি হয়। এর বায়ুথলি ব্যবহার করা হয় বিশেষ ধরনের সার্জিক্যাল সুতা তৈরিতে, যা আন্তর্জাতিক বাজারে দামের দিক থেকে অত্যন্ত মূল্যবান।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সেন্ট মার্টিন   পোপা   মাছ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close