সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      ● স্বৈরাচার হাসিনার দেশে ফেরার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে : ড. এমএ কাইয়ুম      ● বারবার ক্ষমা চাইতে হচ্ছে : অমিতাভ বচ্চন      ● বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম, ৭ হাজারি ক্লাবে মুশফিক      ● গুগলে ৩৩, আসল বয়স জানালেন সাদিয়া আয়মান      ● হাড়ের ক্ষয় রোধে করণীয়      
মতলব উত্তরে লাম্পি স্কিন রোগে গরু আক্রান্ত, চাষিদের দুশ্চিন্তা
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫, ৪:৫০ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিভিন্ন এলাকায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত লাম্পি স্কিন ডিজিজ। ছেংগারচর পৌরসভা, এখলাসপুর, মোহনপুর, সুলতানাবাদ ও কলাকান্দা ইউনিয়নের একাধিক গ্রামে অসংখ্য গরু এই রোগে আক্রান্ত হয়েছে। ফলে খামারি ও চাষিদের মধ্যে চরম উদ্বেগ ও হতাশা বিরাজ করছে।

এই ভাইরাসজনিত রোগে গরুর শরীরে ফোস্কা ও গুটির মতো চর্মরোগ দেখা দেয়, সঙ্গে থাকে জ্বর, খাবারে অনীহা এবং দুধ উৎপাদন একেবারে বন্ধ হয়ে যায়।আক্রান্ত গরুর শরীর ফুলে যায়, অনেক গরু দুর্বল হয়ে পড়ে এবং চিকিৎসা না পেলে মৃত্যুঝুঁকি দেখা দেয়।

স্থানীয় খামারি মো. রুহুল আমিন জানান, আমার খামারে পাঁচটি গরুর মধ্যে তিনটি লাম্পি স্কিন রোগে আক্রান্ত। পশুগুলো খেতে পারছে না, পা ফুলে গেছে। চিকিৎসার জন্য স্থানীয় পশু চিকিৎসকের কাছে গেলে ওষুধের সংকটের কথা বলা হয়।

ছেংগারচরের দেওয়ানজীকান্দি এলাকার গরু চাষী মমিনুল ইসলাম বলেন, আমার একটি বকনা বাছুর গত এক সপ্তাহ ধরে আক্রান্ত। সারা শরীরে ফোসকা পড়ে গেছে, কয়েক জায়গায় গুটিগুলো গলে গিয়ে ক্ষতের সৃষ্টি হয়েছে, সেখানে পোকাও ধরেছে।

কলাকান্দা ইউনিয়নের শাহিনুর বেগম জানান, এই রোগে আক্রান্ত হয়ে কয়েদিন আগে আমাদের একটি গরু মারা গিয়েছে। 

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, লাম্পি স্কিন ডিজিজ একটি ছোঁয়াচে ভাইরাসজনিত রোগ। এটি মূলত মশা-মাছি ও অন্যান্য বাহকের মাধ্যমে দ্রুত ছড়ায়। আমরা আক্রান্ত এলাকাগুলোতে ওষুধ ও ভ্যাকসিন সরবরাহ করছি। আক্রান্ত পশুগুলোকে আলাদা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত তিন মাস আগে এ উপজেলায় এ রোগের ভয়াবহ রূপ ধারণ করেছিল। এখন কিছুটা কমেছে। 

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা ও সচেতনতাই এই রোগ প্রতিরোধের প্রধান উপায়। আক্রান্ত পশুকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি আশপাশের পশুগুলোকে প্রতিরোধমূলক টিকা দেওয়া হচ্ছে। প্রতিদিন টিম করে এলাকায় মনিটরিং করা হচ্ছে।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, লাম্পি স্কিন রোগের বিষয়ে আমরা অবগত। প্রাণিসম্পদ বিভাগের সঙ্গে সমন্বয় করে আক্রান্ত এলাকায় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। খামারিদের আতঙ্কিত না হয়ে সচেতনভাবে পশু চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিচ্ছি। প্রশাসন পাশে আছে।


স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মতলব   উত্তর   লাম্পি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close