বৃহস্পতিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আর কোনো স্বপ্ন যেন অকালে ঝরে না যায় : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ৪:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহ্বান জানিয়েছেন, যেন আর কোনো স্বপ্ন অকালে ঝরে না পড়ে।

মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের সহায়তায় যুবদলের আয়োজিত রক্তদান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, “মানুষের চোখ নয়, মানুষের হৃদয় আজ কাঁদছে। এই ভয়াবহ দুর্ঘটনার দায় কার, সেটা খুঁজে বের করা সরকারের দায়িত্ব। কিন্তু প্রশ্ন রয়ে গেছে—ঘনবসতিপূর্ণ এলাকায় কেন যুদ্ধবিমানের প্রশিক্ষণ ফ্লাইট চলছিল? বিমানটি কি পুরনো ছিল? কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না? এসব প্রশ্নের জবাব খুঁজে বের করতে হবে।”

তিনি আরও বলেন, “দুর্ঘটনা হঠাৎ আসে—এটা সত্যি। কিন্তু কোনো পরিকল্পিত বিষয়কে দুর্ঘটনা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলে সেটা হবে ভয়ঙ্কর অন্যায়। তাই একটি নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করে ঘটনার প্রকৃত কারণ উদঘাটন করতে হবে।”

রিজভী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে বলেন, “যে বাবা-মা এখন নিথর দেহটা জড়িয়ে কাঁদছেন, যে শিশুরা পুড়ে হাসপাতালে কাতরাচ্ছে—তাদের পাশে রাষ্ট্রের দাঁড়ানো উচিত মানবিক দায়িত্ববোধ থেকেই। ঝলসে যাওয়া সেই মুখগুলো যতদিন বেঁচে থাকবে, ততদিন রাষ্ট্রের উচিত তাদের পাশে থাকা।”

তিনি বলেন, “সবাই যদি দায়িত্ববান হতো, তাহলে অনেক দুর্ঘটনা এড়ানো যেত। মাসুম শিশুদের স্বপ্ন আর যেন ঝরে না যায়—এটাই এখন আমাদের প্রতিজ্ঞা হওয়া উচিত।”

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে পড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। ঘটনায় দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  রিজভী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close