বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
একিতিকের সাথে চুক্তিতে পৌঁছালো লিভারপুল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ১১:১৩ AM

ফ্রাঙ্কফুর্টের ফরাসি স্ট্রাইকার উগো একিতিকেকে দলে টানতে যাচ্ছে লিভারপুল। জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের সঙ্গে সব ধরনের আলোচনা চূড়ান্ত করেছে ইংলিশ জায়ান্টরা। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ড মঙ্গলবার (২২ জুলাই) যুক্তরাজ্যে এসে মেডিকেল পরীক্ষায় অংশ নেবেন।

একিতিকে’র জন্য লিভারপুলের মোট খরচ দাঁড়াতে পারে প্রায় ৭ কোটি ৯০ লাখ পাউন্ড। এর মধ্যে ৬ কোটি ৯০ লাখ পাউন্ড ফ্রাঙ্কফুর্ট পাবে নিশ্চিতভাবে, আর ১ কোটি পাউন্ড দেওয়া হবে পারফরম্যান্সভিত্তিক শর্ত পূরণ সাপেক্ষে।

চুক্তি সম্পন্ন হলে একিতিকে লিভারপুলের সঙ্গে ছয় বছরের চুক্তিতে সই করবেন এবং আগামী সপ্তাহেই ক্লাবের এশিয়া সফরের দলে যোগ দেবেন বলে ধারণা করা হচ্ছে।

গত মৌসুমে বুন্ডেসলিগায় তৃতীয় হয়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিশ্চিত করে ফ্রাঙ্কফুর্ট এবং দলের হয়ে ৩১টি ম্যাচে শুরুর একাদশে খেলে ১৫টি গোল করেন একিতিকে। চলতি গ্রীষ্মের দলবদলে এই নিয়ে খেলোয়াড় কিনতে লিভারপুলের খরচ ২৫ কোটি পাউন্ড ছাড়িয়ে যাবে। 

এর আগে তারা ফ্লোরিয়ান ভিরৎজকে সম্ভাব্য ব্রিটিশ রেকর্ড ১১ কোটি ৬০ লাখ পাউন্ড এবং হাঙ্গেরির ডিফেন্ডার মিলোস কেরকেস ও ডাচ ডিফেন্ডার ইয়েরেমি ফ্রিমপংকে মোট সাত কোটি পাউন্ড খরচ করে দলে টানে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  লিভারপুল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close