বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      অস্থিরতার মধ্যেই পাকিস্তান-শাসিত কাশ্মীরে রাষ্ট্রপতি নির্বাচন      জাতিসংঘের উন্নয়ন সহায়তার প্রশংসা স্বপনের      ১৩তম থেকে ১৮তম বিজেএস, পাঁচবারই প্রথম রাবির শিক্ষার্থী      ২০২৮ থেকে বদলে যাবে শিক্ষার কারিকুলাম      কেটি পেরি গাইবেন দুবাইয়ে বর্ষবরণ অনুষ্ঠানে      টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে সেরা পাঁচ ব্যাটসম্যান      সংকট কাটলে জ্বালানি তেলের দাম পুনরায় সমন্বয় করবে সরকার      কোমল রানীকে সঙ্গে নিয়ে লালবাগচা রাজার মণ্ডপে গোবিন্দ      পদোন্নতির জন্য জ্যেষ্ঠতা তালিকা করবে নার্সিং অধিদপ্তর      
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আজকের সব পরীক্ষা স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ১১:৪৩ AM

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ মঙ্গলবার (২২ জুলাই) অনুষ্ঠিতব্য সব ধরনের পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, দুর্ঘটনার ভয়াবহতায় শিক্ষার্থীদের জানমালের বড় ধরনের ক্ষয়ক্ষতি হওয়ায় এবং অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় শোক দিবস ঘোষণার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষাগুলো নির্ধারিত দিনেই অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

একই ঘটনায় আজকের এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। আজকের রুটিনে ছিল, রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র (মানবিক শাখা), ইতিহাস দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র।

শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম রাতে যৌথভাবে এই স্থগিতাদেশের ঘোষণা দেন।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টার কিছু পর, উত্তরার দিয়াবাড়ী এলাকায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে ভবনে এবং বিমানটিতে আগুন ধরে যায়।

দুর্ঘটনার সময় ভবনে ক্লাস চলছিল এবং অনেক শিক্ষার্থী উপস্থিত ছিল। আগুনে পুড়ে ও ধ্বংসস্তূপে চাপা পড়ে বহু শিক্ষার্থী আহত হয় এবং মৃত্যুবরণ করে।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জন, যাদের মধ্যে ২৫ জনই শিশু।

এছাড়া শতাধিক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন আছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) উদ্ধার কাজে অংশ নেয়। আহতদের দ্রুত হেলিকপ্টারে করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জাতীয় বিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close