বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দয়া করে শহরের বাইরে নিয়ে যাবেন: বর্ষা
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ১০:৪১ AM

রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২৫ জন শিশু নিহত হওয়ার মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশের পাশাপাশি ক্ষোভ প্রকাশও করেছেন এ অভিনেত্রী।

সোমবার (২১ জুলাই) রাতে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বর্ষা নিজের ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন করে জানান দেন শোক ও সমবেদনা। কালো রঙের ছবিতে লেখা ছিল- ‘মাইলস্টোন শিশুদের জন্য’।

প্রোফাইল পিকচার পরিবর্তন করার পাশাপাশি ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাসও দিয়েছেন অভিনেত্রী। তাতে লেখা, ‘পুরো বিশ্বের আবহাওয়া পরিবর্তন হচ্ছে, যেখানে গরম নেই সেখানেই অনেক গরম। আবার ঠান্ডা যেখানে বেশি, সেখানে ঠান্ডা নেই। কিছু দিন পর পর দেখা যাচ্ছে যে, বিমান দুর্ঘটনার কারণে অনেক মানুষ মারা যাচ্ছেন এবং অনেকে অসুস্থ হচ্ছেন! ওই দুর্ঘটনাগুলো অন‍্য রকম কিন্তু আজকে এই আমাদের দেশের মানুষের শিশু বাচ্চাগুলোর যেভাবে মৃত্যু হয়েছে এই অবস্থা মেনে নেয়া যায় না।’

বর্ষা আরও লেখেন, ‘জানি মনে প্রাণে বিশ্বাস করি যে আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না কার সময় কখন শেষ হবে! কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন।’

ব্যক্তিজীবনে একজন মা হিসেবে এ অভিনেত্রী বলেন, ‘একটা মা হয়ে কীভাবে অন্য মায়ের এই কষ্ট সহ্য করি বলেন? বাচ্চাদের স্কুলে পাঠিয়ে মোবাইলটা খুলে রাখি। আজকেও সকালে স্কুলে দিয়ে আসছি আমি আরিজ, আবরারকে। যতক্ষণ না পর্যন্ত বাসায় আসে ততক্ষণ মায়ের মন কেমন থাকে তা মায়েরাই ভালো জানেন। হে আল্লাহ আপনি সকল মায়ের মন হালকা করে শান্তি ফিরিয়ে আনুন আমিন।’

এরপরই রাষ্ট্রের প্রতি অনুরোধ করে বর্ষা বলেন, ‘এত গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ দয়া করে শহরের বাইরে নিয়ে যাবেন, যে এলাকায় কোনো মানুষ নেই, শুধু ক্ষেত আর পানি থাকবে। দেশে জায়গার অভাব নেই কিন্তু মানুষ, একটা মানুষের জীবনের অনেক অভাব। ঢাকা শহরে কীভাবে এ ধরনের প্রশিক্ষণ করা হচ্ছে চিন্তা করা যায়?’

ক্ষোভ প্রকাশ করে এ চিত্রনায়িকা বলেন, ‘কে নেবে এই নিষ্পাপ শিশুদের দায়িত্ব এখন? যারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন? চোখ বন্ধ নয় খোলা রাখুন। আল্লাহ সবাইকে সুস্থতা দান করুন। আমিন।’ 

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বর্ষা   বিমান বিধ্বস্ত   উত্তরা   মাইস্টোন স্কুল এন্ড কলেজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close