বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
দেশের উন্নয়নে সামাজিক শান্তি শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ: পররাষ্ট্র উপদেষ্টা
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৩:১৫ পিএম আপডেট: ২০.০৭.২০২৫ ৩:২০ PM

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘দেশের সামগ্রিক উন্নয়নে, সামাজিক শান্তি-শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ।’

রবিবার (২০ জুলাই) বেলা ১২ টায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে ফলদ-বনজ চারা, গবাদি পশু, সেলাইমেশিন এবং পশু প্রসুতি মহিলা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশ উন্নয়নের জন্য সামাজিক শান্তি শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। জাতিগত ও প্রকৃতিগত ভাবে আমাদের এই অঞ্চল বৈচিত্র্যময়। এই অঞ্চলের শক্তির লক্ষ্যে সরকার আন্তরিক ভাবে কাজ করেছে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘দীর্ঘ ২৭ বছরের সমস্যাটির সমাধান কিছুটা সময় স্বাপেক্ষ। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় এই অঞ্চল পিছিয়ে রয়েছে। এই অঞ্চলের উন্নয়নের জন্য সরকার কাজ করছে। এই অঞ্চলের দ্রুত উন্নয়ন করতে হলে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও আর্থসামাজিক উন্নয়ন খুবই গুরুত্বপূর্ণ।’ তিনি এই অঞ্চলের সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ‘পূর্বে বেশি কনস্ট্রাকশন বরাদ্দ থাকতো। বর্তমান সময়ে কনস্ট্রাকশন খাতে শুধু মাত্র ২০ শতাংশ বরাদ্ধ রেখে ৬০ শতাংশ বরাদ্ধ জেলার শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে বরাদ্ধ দেয়া হবে। অপর ২০ শতাংশ স্বাস্থ্য ও অন্যান্য খাতে ব্যয় করা হবে।’

এসময়  বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, গেস্ট অব অনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনি, জেলা পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার প্রমূখ।

অনুষ্ঠান শেষে জেলার কৃষক ও নারীদের আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে ফলদ-বনজ চারা, গবাদি পশু, সেলাইমেশিন এবং  পশু প্রসুতি মহিলা ও নবজাতক শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ৪৮২ জনের মাঝে আর্থিক অনুদান বিতরণ করা হয়। 

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  পররাষ্ট্র উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close