সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৩:২৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে স্বাধীন মিয়া নামে এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যার সময় স্বাধীন মিয়াকে রেললাইনে শুয়ে থাকতে দেখা যায়। ওই সময় একটি আন্তঃনগর ট্রেন ‘রামসাগর এক্সপ্রেস’ লাইনের ওপর দিয়ে যাওয়ার সময় তিনি কাটা পড়েন। এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

গাইবান্ধা বালাসিঘাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাহেব গণি জানান, নিহত স্বাধীন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। চিকিৎসা করেও সুস্থ না হওয়ায় তিনি প্রায়ই এলোমেলোভাবে ঘুরে বেড়াতেন।

তিনি আরও জানান, এ ঘটনায় বোনারপাড়া রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। 

তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ট্রেন   যুবকের মৃত্যু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close