শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গোপালগঞ্জের ঘটনা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রমাণ : বাংলাদেশ খেলাফত মজলিস
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৬:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ খেলাফত মজলিস গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

আজ বুধবার (১৬ জুলাই) বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে বলেন, “গোপালগঞ্জে এনসিপি আয়োজিত পূর্বঘোষিত ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণ ও পুলিশের ওপর আক্রমণের ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক, নিন্দনীয় ও গণতন্ত্রবিরোধী।”

তিনি আরো বলেন, “শান্তিপূর্ণ কর্মসূচিতে এ ধরনের সহিংস হামলা রাষ্ট্রীয় ও নাগরিক নিরাপত্তার প্রতি সরাসরি হুমকি। এ ঘটনার মাধ্যমে প্রমাণিত হয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে অবনতি ঘটছে। সরকার ও প্রশাসনের দায়িত্বশীল, নিরপেক্ষ ও শক্তিশালী পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।”

বিবৃতিতে বলা হয়, “এ ঘটনায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। আমরা তাদের আশু সুস্থতা কামনা করি। বাংলাদেশ খেলাফত মজলিস মনে করে, দেশের জানমাল, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সব অশুভ ও ষড়যন্ত্রমূলক শক্তিকে কঠোরহস্তে দমন করতে হবে। বিশেষ করে পলাতক দুর্নীতিবাজ নেত্রী ও তার দেশবিরোধী সহযোগীদের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।”

বিবৃতিতে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব বলেন, “দেশ এক গভীর রাজনৈতিক সংকট অতিক্রম করছে। জনগণ স্বাভাবিক গণতান্ত্রিক ধারায় ফিরে যাওয়ার জন্য সংগ্রামরত। এমন সময় একটি ভারতপন্থী গোষ্ঠী পলাতক নেত্রীর ইন্ধনে দেশে নতুন করে অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আজকের হামলা তারই অংশবিশেষ।”

বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, “যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তারা স্বাধীনতা, গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্বের শত্রু। এসব হামলাকারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  গোপালগঞ্জ   ঘটনা   আইনশৃঙ্খলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close