মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
সাংবাদিক হেনস্তার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন
নীলফামারীর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ জুলাই, ২০২৫, ৬:১৯ পিএম
মানববন্ধনে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নীলফামারীতে আনন্দ টেলিভিশন ও দৈনিক আলোকিত বাংলাদেশের সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালী শাহকে হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকার মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরে শহরের চৌরঙ্গী মোড়ে স্মৃতি অম্লান চত্বরের সামনে এই কর্মসূচির আয়োজন করেন স্থানীয় সাংবাদিক, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকরা।

এসময় বক্তারা জানান, গত ৮ জুলাই নীলফামারী সদরের লক্ষীচাপ ইউনিয়নের জঙ্গলিপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গেলে স্বপ্না আক্তার ও তার সহকর্মীরা ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান ও তার সহযোগীর দ্বারা হেনস্তার শিকার হন।

বক্তারা আরো বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় দেশজুড়ে সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।

মানববন্ধনে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ

আরও সংবাদ   বিষয়:  সাংবাদিক   হেনস্তার   নীলফামারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close