সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      ● সংবাদ উপস্থাপিকাকে গুলি করে হত্যা, স্বামী আটক      ● ২০২৭ সালে আর্জেন্টিনার মাটিতে আবারও খেলতে যাচ্ছেন মেসি      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে আগুন      
নওগাঁয় বিক্ষোভ সমাবেশে
তারেক রহমানের ইমেজ ক্ষুণ্ন করার ষড়যন্ত্র চলছে : কাজী মোখতার হোসাইন
বিশেষ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৮:৪৭ পিএম আপডেট: ১৫.০৭.২০২৫ ৯:০৩ PM
 কাজী মোখতার হোসাইন বলেছেন, “ষড়যন্ত্রকারীরা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়।”

কাজী মোখতার হোসাইন বলেছেন, “ষড়যন্ত্রকারীরা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়।”

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোখতার হোসাইন বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আবারো ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্রে কোনো লাভ হবে না, কারণ শুধু বাংলাদেশ নয়, বিশ্ব দরবারেও তিনি একজন খ্যাতিমান রাজনীতিবিদ, দেশনায়ক।”

আজ মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “তারেক রহমানের বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ ও অপপ্রচার চালানো হচ্ছে, তার প্রতিবাদে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। প্রয়োজনে আবারো রাজপথে নামা হবে। সব ধরনের অপপ্রচার ও ষড়যন্ত্র কঠিনভাবে প্রতিহত করতে হবে।”

কাজী মোখতার হোসাইন বলেন, “রাজনৈতিক দল হিসেবে সম্প্রতি রাজধানী ঢাকার মিটফোর্ড এলাকায় সংঘটিত লালচাঁদ সোহাগ হত্যাকাণ্ডে বিএনপি তীব্র নিন্দা, প্রতিবাদ ও দৃষ্টামূলক শাস্তি দাবি করেছে। এই হত্যাকাণ্ডে প্রত্যক্ষ সংশ্লিষ্টতা বা উপস্থিতির প্রমাণ না থাকা সত্ত্বেও ঘটনার সঙ্গে জড়িত বলে যাদের নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, তাদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলার আলোকে আজীবন বহিষ্কারের মতো সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

তিনি আরো বলেন, “কোনো উসকানির মুখে কোনো প্রতিক্রিয়া দেখাবেন না। আমাদের চেয়ারপারসন ও গণতন্ত্রের বিরুদ্ধে সমস্ত অপপ্রচার-ষড়যন্ত্র আমরা সামাল দিতে পারব। কারণ, জনগণ তো আমাদের সঙ্গে আছে। ওরা ভয় পাচ্ছে। জনগণ যদি তাদের সঙ্গে থাকত, তাহলে ওরা কোনোদিনই নির্বাচন পেছানোর কথা বলত না, পিআরের কথা বলত না। একটা ধোঁয়াশা তৈরি করে, পানি ঘোলা করে, তারা মাছ শিকারের চেষ্টা করছে।”

ষড়যন্ত্রকারীরা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয়- এমন অভিযোগ তুলে তিনি বলেন, “চক্রান্তকারীরা চেষ্টা করছে মানুষ ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে। অশ্লীল ভাষায় আমার নেতা তারেক রহমান সম্পর্কে তারা কথা বলেছে, স্লোগান দিয়েছে। তারা ভেবেছিল, কথাগুলো বললে, স্লোগান দিলে বিএনপি বোধহয় ঘরের মধ্যে ঢুকে যাবে। বিএনপি বারবার সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে, সমস্ত আঘাত প্রতিহত করে উঠে দাঁড়িয়েছে। বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির দল।”

এসময় নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. শফিউল আজম টুটুল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মানিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেওয়ান কামরুজ্জামান কামালসহ জেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান   ইমেজ   কাজী মোখতার হোসাইন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close