প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৯:০০ পিএম

সারা দেশে বিচার বহির্ভূত ‘মব জাস্টিস’, আইনশৃঙ্খলার অবনতি ও তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে হোমনায় বিএনপির বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে হোমনা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন হোমনা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল, পৌর বিএনপির সভাপতি মো. ছানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের জেলা সদস্য সচিব মো. অহিদুজ্জামান মোল্লা, যুবদলের আহ্বায়ক মো. জামাল উদ্দিন, শ্রমিক দলের আহ্বায়ক মো. মনিরুল ইসলাম সরকার, কৃষক দলের সভাপতি মো. জহিরুল ইসলাম জগলু, ছাত্রদলের আহ্বায়ক শাহজাহান সাজু, এবং বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
স্বদেশ প্রতিদিন/ আরএফ