বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজনীতিতে যারা একেবারে এতিম, তারাই পিআর পদ্ধতি চায় : রিজভী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৬:৫৫ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

যারা রাজনীতিতে একেবারে এতিম, তারা এই পিআর পদ্ধতি চায় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, পৃথিবীর বিভিন্ন দেশে পিআর পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা আছে। বাংলাদেশের মানুষের এটা সম্পর্কে কোনো ধারণাই নেই। এটাকে টেনে নিয়ে আসা হচ্ছে। যারা রাজনীতিতে একেবারে এতিম, তারা এই পিআর পদ্ধতি চায়।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মিরপুর ১১ নম্বরের প্যারিস রোড বালুর মাঠে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি এই কর্মসূচির আয়োজন করে।

এসময় পিআর পদ্ধতি নিয়ে রিজভী বলেন, আপনার এলাকায় কোন লোক প্রতিনিধিত্ব করবেন, কোন লোক দিনরাত কাজ করবেন সেটি দেখে আপনি তাকে ভোট দেবেন। কিন্তু পিআর পদ্ধতি হলে আপনার পছন্দের প্রার্থী নয়, বরং আপনার প্রতিনিধি ঠিক করে দেবে দল। এটা কোনো গ্রহণযোগ্য পদ্ধতি নয়। এ দেশের মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে অভ্যস্ত। তারা এই পদ্ধতিতে বিভ্রান্ত হবে।

নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা এক তরফা নির্বাচন করে মজা পেয়েছিলেন। এখন অনেকে সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। বিল্ডিংই যদি না থাকে তাহলে সংস্কার করবেন কীসের? সংস্কার করবে একটি নির্বাচিত পার্লামেন্ট।


স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  রাজনীতি   রিজভী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close