সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      
কাপাসিয়ায় আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ৬:১৫ পিএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন গাজীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কাপাসিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নূরুল আমিন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা শেফাউল হক, উপজেলা জামায়াতের সভাপতি ফরহাদ হোসেন মোল্লা, এনসিপি নেতা আব্দুল্লাহ আল মুহিন, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, ছাত্র প্রতিনিধি মোঃ রাশেদ, সাংবাদিক সঞ্জীব কুমার দাস, জাকির হোসেন কামাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন, আকরাম হোসেন রিপন, বেলায়েত হোসেন শামীম প্রমুখ।

আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভায় কাপাসিয়া সদর রোডে প্রায় সময়েই লেগে থাকা দীর্ঘ যানজট, মাদকমুক্ত সমাজ গঠনন, সন্ত্রাস নির্মূল, ইভটিজিং বন্ধ, কিশোর গ্যাং প্রতিরোধ, কিশোর মোটরবাইকারদের সচেতনতা বৃদ্ধি, গরু চুরি রোধ, ফেক আইডি থেকে অপপ্রচার রোধ করা। বিশেষ করে সাম্প্রতিক সময়ে উপজেলার বিভিন্ন স্থানে কয়েকটা অস্বাভাবিক হত্যাকান্ডের প্রকৃত রহস্য উন্মোচন, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহ নানাবিধ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিনিধিত্বশীল সমাজ ব্যবস্থায় দায়বদ্ধতার জায়গা থেকে আইনশৃঙ্খলা রক্ষার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতার আহ্বান জানানো হয়। একটি বিশেষ গোষ্ঠী উদ্দেশ্যমূলক ভাবে হত্যাকান্ড সহ বিভিন্ন অপকর্মের দায় বিশেষ একটি রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিয়ে চরিত্রহননের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। 

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  কাপাসিয়া   আইন শৃঙ্খলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close