বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
ঢাবিতে এসিআরএম ২৭ ব্যাচের সনদ প্রদান অনুষ্ঠিত
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৩:৩৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর) এর উদ্যোগে ‘অ্যাডভান্সড কোর্স অন রিসার্চ মেথডোলজি (এসিআরএম)’ ২৭তম ব্যাচের সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (৫ জুলাই) সন্ধ্যায় আইইআরের শহীদ ড. সাদাত আলী কনফারেন্স কক্ষে এটি অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন আইইআরের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম এবং গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন আইইআরের জ্যেষ্ঠ অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ। 

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় বাজেট সীমিত হলেও ঢাকা বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টি ও প্রসারে অগ্রণী ভূমিকা রাখছে। তিনি বলেন, “এআইয়ের যুগে টিকে থাকতে হলে গবেষণায় গুরুত্ব দিতে হবে এবং গবেষণার জন্য আরও বাজেট বরাদ্দ প্রয়োজন।”

অধ্যাপক মনিনুর রশিদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি ও তা বিতরণ। আর গবেষণার মাধ্যমেই জ্ঞান সৃষ্টি সম্ভব। আইইআর এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।” 

তিনি আরও বলেন, গবেষক তৈরি করতে হলে শিক্ষকদের ও শিক্ষার্থীদের জন্য গবেষণার তহবিল বৃদ্ধি করা, স্কোপাস ও এনভিভোর মতো আন্তর্জাতিক গবেষণা টুল সাবস্ক্রিপশন চালু করা জরুরি।


স্বদেশ প্রতিদিন/ কেআইকে


আরও সংবাদ   বিষয়:  ঢাবি   এসিআরএম   ২৭  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close