শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জামাল মুসিয়ালার ভয়াবহ চোটে স্তব্ধ ফুটবল বিশ্ব
ক্রীয়া ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫, ৩:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবারো কাঁপছে ফুটবল বিশ্ব। গতকাল ফুটবল ভক্তদের কাঁপিয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখের তরুণ তারকা জামাল মুসিয়ালার ভয়াবহ ইনজুরি।

গতকাল শনিবার ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে ২-০ গোলের পরাজয় বরণ করে জার্মানরা। আর সেই ম্যাচে বাঁ পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পান এই জার্মান মিডফিল্ডার।

সংঘর্ষটি একেবারে নিরীহ মনে হলেও তা যে এতটা ভয়াবহ হবে, তা কল্পনাও করেননি কেউ।  

রিপোর্ট অনুযায়ী, মুসিয়ালার বাঁ পায়ের ফিবুলা হাড় ভেঙে গেছে এবং লিগামেন্টেও গুরুতর ক্ষতি হয়েছে। ফলে ৪ থেকে ৫ মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন ২১ বছর বয়সী এই তারকা।

ঘটনাটি ঘটে প্রথমার্ধের শেষ দিকে। বাইলাইনের পাশে একটি বলের পেছনে দৌড়াতে গিয়ে পিএসজির গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মার সঙ্গে সংঘর্ষ হয় মুসিয়ালার। দোনারুম্মা বলের জন্য ঝাঁপিয়ে পড়েন, আর সঙ্গে সঙ্গেই মুসিয়ালার গোড়ালিতে আঘাত লাগে। মাটিতে গড়াতে থাকা মুসিয়ালার পা অস্বাভাবিকভাবে বাঁকানো অবস্থায় দেখে স্তব্ধ হয়ে যান তার সতীর্থরা। এমনকি দোন্নারুম্মাও ভেঙে পড়েন, হঠাৎ থেমে গিয়ে হাঁটু গেড়ে বসে পড়েন মাঠেই।

বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি ম্যাচের পর বলেন, “আমি খুব কম সময়ই হাফটাইমে এত রাগান্বিত হই। তবে এটা আমার খেলোয়াড়দের বিরুদ্ধে না। জামাল এই খেলাটা ভালোবাসে। এমন একটা মুহূর্তে, ও যখন পুরোনো ইনজুরি কাটিয়ে ফিরেছে, তখন আবার এমনটা হওয়া-ভয়াবহ। এটা দেখে আমাদের রক্ত গরম হয়ে উঠেছিল। ”

তিনি আরো বলেন, “এটা এমন একটা ঘটনা, যেটা আমাদের একসঙ্গে লড়াই করার প্রেরণা দিতে পারে। আমরা এখন চাই এই যন্ত্রণা থেকেই শক্তি নিয়ে পরের ম্যাচগুলো খেলতে।”

ডান প্রান্তের রক্ষণভাগে থাকা আশরাফ হাকিমি বলেন, “মুসিয়ালাকে নিয়ে কথা বলাটা জরুরি। আমরা তাকে দ্রুত মাঠে ফিরে পেতে চাই। ”

এদিকে পিএসজির খেলোয়াড়রা প্রতিপক্ষ হয়েও মুসিয়ালার প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। অধিনায়ক মার্কিনিয়োস বলেন, “মাঠে এমন কিছু আমরা কেউই দেখতে চাই না। মুসিয়ালার প্রতি সমবেদনা ও শুভকামনা রইল।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  জামাল মুসিয়ালা   ভয়াবহ   চোট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close