সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ঢাকা রেঞ্জে সংযুক্ত ১২ পুলিশ কর্মকর্তা      ● ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় আগুন, নিখোঁজ ২৯      ● রূপপুর থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ      ● নির্ধারিত সময়েই বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা      ● আওয়ামী লীগের বিরুদ্ধে কালুখালীতে বিএনপির মোটর শোডাউন ও বিক্ষোভ      ● পাইকগাছায় জাল নোটসহ দুই নারী আটক       ● খুলনায় গোপালগঞ্জের সাবেক ইউপি চেয়ারম্যানকে      ● শ্রমিকদের বেতন বাড়লে বাড়ানো যাবে না বাড়িভাড়া, স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর      ● রামুতে ট্রেন-সিএনজি সংঘর্ষ: চিকিৎসাধীন তানিয়ার মৃত্যু, প্রাণহানি বেড়ে ৫      ● ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের ৪১তম বর্ষে পদার্পণ      ● রায়পুরে ভাড়া বাসার মাটির নিচে ১১ আইইডি      ● গ্রেপ্তার এনসিপি নেতাকে নিতে থানায় উত্তেজনা      
আটক হওয়া বাংলাদেশিদের কেউ কেউ আইএসের সঙ্গে যুক্ত : মালয়েশিয়া পুলিশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৪:৪৮ পিএম আপডেট: ০১.০৭.২০২৫ ১:২৩ এএম

মালয়েশিয়ায় সন্ত্রাসবাদবিরোধী অভিযানে আটক হওয়া বাংলাদেশিদের মধ্যে কিছু ব্যক্তি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর সঙ্গে জড়িত বলে জানিয়েছেন দেশটির পুলিশ মহাপরিদর্শক দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল।

সোমবার (৩০ জুন) মালয়েশিয়ার ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে জানায়, আটককৃতদের কয়েকজনকে ইতোমধ্যে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে, আর কয়েকজন এখনো পুলিশের হেফাজতে জিজ্ঞাসাবাদের মুখে রয়েছেন।

পুলিশ মহাপরিদর্শক খালিদ ইসমাইল জানান, সিকিউরিটি অফেন্সেস (স্পেশাল মেজারস) অ্যাক্ট ২০১২ (যা 'সোসমা' নামে পরিচিত) আইনের আওতায় এই বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে। এই আইনে সন্ত্রাসবাদ সম্পর্কিত অপরাধে কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।

এর আগে, মালয়েশিয়ার পুলিশ ৩৬ জন বাংলাদেশিকে আটক করে, যাদের বিরুদ্ধে অভিযোগ- তারা আইএস-এর উগ্র মতাদর্শে অনুপ্রাণিত হয়ে চরমপন্থি নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছিলেন।

পুলিশের দাবি, এই বাংলাদেশি গোষ্ঠীটি নিজ দেশে আইএস-এর আদলে একটি চরমপন্থি সেল গঠনের পরিকল্পনা করছিল। তাদের উদ্দেশ্য ছিল উগ্র মতাদর্শ প্রচার, অর্থ সংগ্রহ, এবং সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হওয়া।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল জানান, এই সমন্বিত নিরাপত্তা অভিযানটি ২৪ এপ্রিল থেকে শুরু হয় এবং সেলাঙ্গর ও জোহর প্রদেশে তিনটি ধাপে পরিচালিত হয়।

আটক ৩৬ জনের মধ্যে ৫ জনকে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট অভিযোগে শাহ আলম ও জোহর বারু সেশন কোর্টে অভিযুক্ত করা হয়েছে। ১৫ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে এবং ১৬ জন এখনো তদন্তাধীন অবস্থায় রয়েছেন।

পুলিশ প্রধান খালিদ ইসমাইল জানান, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং এখনও তদন্ত চলছে। খুব শিগগিরই এ নিয়ে একটি আলোচনাভিত্তিক সংবাদ সম্মেলন ডাকা হবে বলে জানিয়েছেন তিনি।

সূত্র: দৈনিক নিউ স্ট্রেইট টাইমস

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  আইএস   মালয়েশিয়া   বাংলাদেশ   প্রবাস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close