বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনাগাজীতে পাঁচ শতাধিক কৃষক পেলেন আমন ধানের বীজ
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ৪:৪০ পিএম

ফেনী জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে সোনাগাজী উপজেলার পৌরসভা, সকল ইউনিয়ন ও ওয়ার্ডের প্রান্তিক কৃষকদের মাঝে উন্নত জাতের আমন ধানের বীজ বিতরণ করেছে।

রবিবার (২৯ জুন) বিকেলে সোনাগাজী পৌর মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার পাঁচ শতাধিক কৃষকের মাঝে উন্নতজাতের আমনের বীজ বিতরণ করা হয়। 

ফেনী জেলা কৃষক দলের সভাপতি সাবেক চেয়ারম্যান জসিম উদ্দীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান শামছু উদ্দিন খোকনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাগাজী উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঁইয়া, পৌর বিএনপির আহ্বায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্যসচিব নিজাম উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঁইয়া।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- কৃষক দল নেতা নূর করিম, শেখ নুরুল আনোয়ার, স্বেচ্ছাসেবক দল নেতা আবু বকর সিদ্দিক মারুফ, বিএনপি নেতা মোজাম্মেল হক মাসুদ প্রমূখ।

অনুষ্ঠানে সোনাগাজী উপজেলার প্রত্যেক ইউনিয়ন, ওয়ার্ড ও পৌরসভার প্রান্তিক পাঁচ শতাধিক কৃষকদের মাঝে  ব্রি ধান ৯৪, ব্রি ধান ১০৩, ব্রি হাইব্রিড ৬ ও ব্রিরি ধান ৭৮ এর উন্নত জাতের বীজ বিতরণ করা হয়। উক্ত বীজ দ্বারা প্রতিজন কৃষক এক বিঘা জমিতে চারা রোপন করতে পারবেন।

প্রধান অতিথি জয়নাল আবেদীন বাবলু বলেন- বিগত '২৪ এর ভয়াবহ বন্যায় এই অঞ্চলে কৃষক ও কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পূরণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কৃষকদের মাঝে প্রণোদনা হিসেবে বিনামূল্যে উন্নত জাতের আমনের বীজ বিতরণের এই উদ্যোগ গ্রহণ করেছেন। প্রত্যাশা এতে কৃষকদের উপকার হবে।


স্বদেশ প্রতিদিন / কেআইকে


আরও সংবাদ   বিষয়:  সোনাগাজী   পাঁচ   শতাধিক   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close