শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ উপলক্ষে জামায়াতে ইসলামীর কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ২:০০ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আজ (২৮ জুন) দুপুর ১২ টায় ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’ এর প্রথম বার্ষিকী উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

কর্মসূচি ঘোষণা করেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

সংগঠনটি জানিয়েছে, এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো গণ-আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়া, শহীদদের স্মরণ, গণদাবি পুনরুদ্ধার এবং জাতীয় ঐক্য গড়ে তোলা।

ঘোষিত কর্মসূচি সমূহ:-


১ জুলাই:
শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে দেশব্যাপী শাখায় দোয়া অনুষ্ঠান।

২-৪ জুলাই:
দরিদ্র, অসহায়, দুস্থ ও ইয়াতিমদের মাঝে খাবার বিতরণ।

৮-১৫ জুলাই:
শহীদ ও আহত নেতৃবৃন্দের পরিবারের সাথে সাক্ষাৎ, মতবিনিময় ও দোয়া।

১৬ জুলাই:
শহীদ আবু সাঈদ স্মরণে রংপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।

১৯ জুলাই:
সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ (জামায়াত ঘোষিত ৭-দফা বাস্তবায়নের লক্ষ্যে) এবং

শহীদ পরিবারের আয়োজনে আমীরে জামায়াতের অংশগ্রহণ।

২০-২৪ জুলাই:
গণ-আন্দোলনের উদ্দেশ্য ও প্রত্যাশা পূরণে সেমিনার ও সিম্পোজিয়াম।

২৫-২৮ জুলাই:
গণ-অভ্যুত্থানভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

২৯-৩০ জুলাই:
মহিলা ও ছাত্রীদের উদ্যোগে আলোচনা সভা।

১ আগস্ট:
জাতীয় সেমিনার ও শহীদ স্মারকের ইংরেজি ও আরবি অনুবাদের মোড়ক উন্মোচন।

১-৩ আগস্ট:
ছাত্রদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী।

৫ আগস্ট:
দেশব্যাপী গণমিছিল ও জাতীয়-স্থানীয় রাষ্ট্রীয় কর্মসূচিতে অংশগ্রহণ।

৬-৮ আগস্ট:
সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, আইনজীবী, প্রকৌশলী ও আলেমদের উদ্যোগে আলোচনা সভা।

সংগঠনের নেতারা আশাবাদ ব্যক্ত করেছেন, এই কর্মসূচির মাধ্যমে দেশের জনগণ আবারও তাদের অধিকার আদায়ে সচেতন ও সক্রিয় হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’   জামায়াতে ইসলামী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close