শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাতিয়ায় বিদ্যুৎ বিপর্যয়: চরম দুর্ভোগ শিক্ষার্থী ও সাধারণ মানুষ
নোয়াখালী (হাতিয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১:৫৩ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে যান্ত্রিক ত্রুটির কারণে পুরো উপজেলায় ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং চলছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে এইচএসসি পরীক্ষার্থীসহ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যা থেকে রাত ১২ টা পর্যন্ত পুরো এলাকায় বিদ্যুৎ ছিল না। মাঝেমধ্যে ১০-১৫ মিনিটের জন্য আসলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে ব্যবসায়ী, শিক্ষার্থী- সব শ্রেণির মানুষই দুর্ভোগ পোহাচ্ছেন।

হাতিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দা মো. ইব্রাহীম বলেন, ‘এইচএসসি পরীক্ষার শুরু থেকেই লোডশেডিং বেপরোয়া। ছেলে-মেয়েদের পড়াশোনায় মারাত্মক সমস্যা হচ্ছে। কখন বিদ্যুৎ আসবে বা যাবে, তার কোনো ঠিক নেই।’

স্থানীয়রা অভিযোগ করেন, আবহাওয়া ভালো থাকা সত্ত্বেও বিদ্যুৎ না থাকায় বিদ্যুৎ অফিসে খোঁজ নিতে গিয়ে দেখেন, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ও অন্ধকারে। খোঁজ নিয়ে জানা যায়, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ইঞ্জিনে ত্রুটি থাকায় পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

হাতিয়া বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি দেশ এনার্জির নিয়ন্ত্রণে। তারা বন্ধ রাখলে আমাদের কিছু করার থাকে না।’

উল্লেখ্য, হাতিয়া, নিঝুম দ্বীপ ও কুতুবদিয়ার জন্য ১৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করে সরকার। ৬৬৮ কোটি টাকার এ প্রকল্প পরিচালনা করছে বেসরকারি প্রতিষ্ঠান দেশ এনার্জি। তবে শুরু থেকেই একাধিক যান্ত্রিক ত্রুটি প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে।

হাতিয়া কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজ রহমান বলেন, ‘জ্বালানি তেলের সংকট ও ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটির কারণে লোডশেডিং হচ্ছে। মেরামতের কাজ চলছে, আশা করছি দুই-এক দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।’

শুধু বিদ্যুৎ নয়, বিদ্যুৎ না থাকায় পানি সরবরাহও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ক্ষুব্ধ ব্যবসায়ী ও অভিভাবকরা দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন, নইলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   বিদ্যুৎ বিপর্যয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close