শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাতিয়ায় সাবেক ইউপি চেয়ারম্যান ‘পিচ্চি আজাদ’কে গ্রেফতারের দাবি
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫, ৫:০০ পিএম আপডেট: ২৬.০৬.২০২৫ ৫:২৫ PM

নোয়াখালীর উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ ওরফে পিচ্চি আজাদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় মৎস্যজীবীসহ সর্বস্তরের জনগণ।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলা পরিষদের প্রধান সড়কে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণ করেন শত শত মানুষ। 'চরঈশ্বর ইউনিয়নের সর্বস্তরের জনগণ' ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে মৎস্য ব্যবসায়ী রিপন চন্দ্র দাস, আকতার হোসেন কিরন, শরীফুল ইসলাম দুখু ও মো. খবির উদ্দিনসহ অনেকেই বক্তব্য রাখেন।

আরও পড়ুন

বক্তারা বলেন, সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জমি দখল, প্রতারণাসহ ৩০টির বেশি মামলা রয়েছে। অথচ তিনি দিব্যি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন এবং নতুন করে ত্রাসের রাজত্ব কায়েম করছেন।

তাদের অভিযোগ, ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। কিন্তু সম্প্রতি তিনি এলাকায় ফিরে আবারও ভয়ভীতি, জবরদখল ও অবৈধ চাঁদাবাজিতে লিপ্ত হয়েছেন। পুলিশ প্রশাসন সব জানলেও রহস্যজনক কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না।

মানববন্ধনে বক্তারা আরও অভিযোগ করেন, পিচ্চি আজাদ চরঈশ্বর ইউনিয়নের বিভিন্ন মাছঘাট থেকে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে জোর করে চাঁদা আদায় করছেন। মাছঘাট সৃষ্টির নামে প্রতিটি ভিটি তিন লাখ টাকার বেশি মূল্যে বিক্রি করছেন তিনি।

এছাড়া আফাজিয়া বাজারে তেল সিন্ডিকেট গড়ে তুলে প্রতি ব্যবসায়ীর কাছ থেকে মাসিক বিশ হাজার টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। কাঁকড়া ব্যবসায়ীদের জিম্মি করে জোরপূর্বক কম দামে তার কাছে বিক্রি করতে বাধ্য করা হচ্ছে বলেও অভিযোগ উঠে।

আরও পড়ুন

স্থানীয়দের অভিযোগ, ইউনিয়নের বর্তমান সদস্য রাশেদ মেম্বারের খামার থেকে গরু ও মৎস্য প্রজেক্টের মাছ লুট করে নিয়েছেন আজাদ। তাছাড়া বিভিন্ন বন্দোবস্ত নথির জাল কাগজ তৈরি করে সরকারি জমি বিক্রির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বক্তারা বলেন, এ ধরনের দখলদার, চাঁদাবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। সাধারণ মানুষ ভয় ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে আবদুল হালিম আজাদ ওরফে পিচ্চি আজাদকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

মানববন্ধনের এক বক্তা বলেন, “অপরাধী যেই হোক, তার কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। আমরা শান্তি চাই, নিরাপত্তা চাই – ভয় নয়।”




স্বদেশ প্রতিদিন / কেআইকে






আরও সংবাদ   বিষয়:  হাতিয়ায়   সাবেক   ইউপি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close