প্রকাশ: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৪২ পিএম

সংগৃহীত ছবি
দেশব্যাপি আওয়ামী নৈরাজ্যের চেষ্টা ও ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সোনাগাজীতে বেগম খালেদা জিয়া স্মৃতি সংসদ ও উপজেলা জিয়া মঞ্চের আয়োজনে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা মঙ্গলবার বিকালে পৌর-শহরের জিরোপয়েন্টে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক ডা নুর করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চের কেন্ত্রীয় যুগ্ন আহবায়ক, ফেনী জেলা বিএনপির সদস্য ও সোনাগাজী পৌরসভা বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর।
উপজেলা জিয়া মঞ্চের যুগ্ন আহবায়ক মোশারফ হোসেন সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীরমুক্তিযোদ্ধা হাজী একেএম সলিম উল্যাহ, বিএনপি নেতা ওসমান খান, নুর কাশেম চানধন, উপজেলা জিয়া মঞ্চের যুগ্ন আহবায়ক নুর নবী চৌধুরী, মোশারফ হোসেন মুন্সি, নুরুল আমিন, সদর ইউনিয়ন সভাপতি তৌহিদুল ইসলাম, উপজেলা সদস্য ওমর ফারুক, ইসলামপুর খালেদা জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু আহমদ।
এসময় বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা থেকে নেতাকর্মি গণ অংশগ্রহন করেন।