বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাস্তার বেহাল দশা, কুয়েত প্রবাসীর অর্থায়নে হলো সংস্কার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৩:২৬ পিএম আপডেট: ২৫.০৬.২০২৫ ৫:১৩ PM
নিজ অর্থায়নে মাটি ও বালি দ্বারা সড়কের সংস্কার করলেন কুয়েত প্রবাসী মো. রতন মিয়া।

নিজ অর্থায়নে মাটি ও বালি দ্বারা সড়কের সংস্কার করলেন কুয়েত প্রবাসী মো. রতন মিয়া।

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শিবপুর টু বাঘাউরা সড়কের সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের সামনে এবং আকবপুর নূরে মদিনা মসজিদের সমানের দুটি অংশ সংস্কার করা হয়েছে এক কুয়েত প্রবাসীর অর্থায়নে।

আজ বুধবার (২৫ জুন) সরেজমিনে গিয়ে জানা যায়, নিজ অর্থায়নে মাটি ও বালি দ্বারা সড়কের সংস্কার করলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কুয়েত প্রবাসী মো. রতন মিয়া। দীর্ঘ দিনের বেহাল দশা থাকা এই রাস্তাটি সংস্কার করে নিজ এলাকায় প্রশংসায় ভাসছেন তিনি। তিনি আকবপুর গ্রামের মৃত আব্দুল হামিদ মিয়ার ছেলে।

আরও পড়ুন

জানা যায়, উপজেলার শিবপুর টু বাঘাউরা সড়কটি দির্ঘ দিন ধরে জনসাধারনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিলো, একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দিতো। তাই প্রবাসী মো. রতন মিয়া মানুষের চরম দুর্ভোগের কথা চিন্তা করে নিজ অর্থায়নে রাস্তার দুটি অংশ সংস্কার করে দেন।

উল্লেখ্য, এর আগেও তিনি গ্রামের আরো কয়েকটি রাস্তা সংস্কার করেছেন নিজের অর্থায়নে, এবং বিভিন্ন সময় তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করে থাকেন বলে জানা যায়।

স্থানীয় একাধিক মানুষ বলেন, “দীর্ঘদিন যাবত আমাদের এই অবহেলিত রাস্তার কোনো সরকারি বা বেসরকারি অর্থায়নে সংস্কার করা হয়নি। একটু বৃষ্টি হলেই হাটু সমান তলিয়ে যায় সড়কটি। কাদা মাটি ও পানির জন্য চলাচল করতে পারেনা এলাকার মানুষ। এই কলেজ রোড দিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসা পড়ুয়া ছাত্র ছাত্রীরা যাতায়াত করে। এলাকাবাসীর চলাচলের দুর্ভোগের কথা চিন্তা করে আকবপুর পূর্ব পাড়া নূরে মদিনা মসজিদের সামনে ও সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ ডিগ্রী কলেজের সামনের দুটি ভাঙা অংশ নিজস্ব অর্থায়নে সংস্কার করে দেন কুয়েত প্রবাসী মোঃ রতন মিয়া। আমরা গ্রামবাসী প্রবাসী মো. রতন মিয়া ও তার পরিবারের সু-সাস্থ্য ও তার প্রতি কৃতজ্ঞা জ্ঞাপন করছি।”

আরও পড়ুন

স্থানীয় বাসিন্দারা প্রবাসী মো. রতন মিয়ার এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “সরকারি সহায়তা না পেলেও একজন প্রবাসী সন্তান গ্রামের জন্য যা করেছেন, তা সত্যিই অনুকরণীয়। এই উদ্যোগ সমাজে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।”

তবে রতন মিয়া বলেন, “আমি দূরে থাকলেও গ্রামের প্রতি দায়বদ্ধতা সবসময় অনুভব করি। এই রাস্তা দিয়ে আমরাও প্রতিদিন চলাচল করি। মানুষের কষ্ট দেখে আর বসে থাকতে পারিনি। নিজের সামর্থ্য অনুযায়ী কিছু করতে পেরে ভালো লাগছে। আমি ভবিষ্যতে যে কোন জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করব এবং সমাজের দরিদ্র অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবো।”

তিনি আরো বলেন আমি শিবপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড জনগণের সেবা করতে চাই।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  রাস্তা   বেহাল দশা   সংস্কার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close