মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      ● ২২৬ কোটি টাকা ঋণ পরিশোধে অনন্ত জলিলকে আইনি নোটিশ      ● সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, জরিমানা ৪০ হাজার টাকা      ● টেকনাফের ডাবল মার্ডার মামলার দুই পলাতক আসামি গ্রেফতার      ● আশুগঞ্জে কৃষক লীগ নেতা গ্রেফতার      ● সোনাগাজীতে জিয়া মঞ্চের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত      ● ঢাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ককটেল হামলা, আহত যুবক      ● ঢাকায় ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩৩      ● শারজাহ টেস্টে বিরল রেকর্ড, তিন ইনিংসেই ৫০০ ছাড়াল রান      ● চা খাওয়ার পর যেসব খাবার এড়িয়ে চলবেন      ● পলাতক অপরাধীদের এনআইডি-পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই : রিজভী      
হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
হোমনা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ৭:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার হোমনা উপজেলায় ইউনিয়ন ভিত্তিক স্কুল ছাত্রদের নিয়ে নতুন কুড়ি ফুটবল টুর্নামেন্ট খেলা চলাকালীন সময় মাঠেই লুটিয়ে পড়ে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের জিসান নামের অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত জিসান উপজেলার জয়পুর ইউনিয়নের জয়পুর গ্রামের জালাল হোসেনের সন্তান। সে আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

সোমবার (৯ নভেম্বর) আদর্শ স্কুল মাঠে ইউনিয়ন ভিত্তিক ছাত্রদের নিয়ে নতুন কুড়ি  ফুটবল টুর্নামেন্ট  খেলার আয়োজন চলছিল। খেলা চলাকালীন সময় জিসান হঠাৎ মাঠে অজ্ঞান হয়ে পড়ে যায়।

এরপর তাকে দ্রুত হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃ*ত ঘোষণা করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ লুৎফুর রহমান জানান, “স্কুলের খেলা চলাকালীন জিসান নামে অষ্টম শ্রেণির ছাত্র হঠাৎ পড়ে যায়। তাৎক্ষণিক আমরা তাকে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

তিনি আরও বলেন, “জিসান স্কুলের মধ্যে ভালো খেলোয়াড় ছিল। জেলা ভিত্তিক অনেক ফুটবল খেলায় সে অংশগ্রহণ করেছে। তার এমন মৃত্যুতে আমরা সবাই মর্মাহত।

মাত্র ১৪ বছর বয়সে মেধাবী ও প্রতিভাবান ফুটবলার জিসানের এমন মৃত্যুতে স্কুল, সহপাঠী ও পুরো জয়পুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close