প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ৩:৩৮ পিএম আপডেট: ২৫.০৬.২০২৫ ৪:৪৬ PM

যশোরের পচারের সময় ৫৮৫.৫৪ গ্রাম ওজনের ৫টি স্বর্ণের বারসহ ময়নাল মোল্লা (৩৫) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৫ জুন) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃত ব্যক্তি ঢাকার মিরপুর এলাকার বাসিন্দা বলে জানা যায়।
বিজিবি সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি স্বর্ণ পাচারের চেষ্টার কথা শিকার করেছে। সে তার জুতার সোলের ভেতরে স্বর্ণের বারগুলো লুকিয়ে পাচারের চেষ্টা করছিল। ঢাকার গাবতলী এলাকার চোরাকারবারীদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে সাতক্ষীরা হয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
বিজিবি জানায়, জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ৮৬ লাখ ৭৭ হাজার টাকা এবং সঙ্গে থাকা মোবাইলসহ মোট সিজারের মূল্য প্রায় ৮৭ লাখ টাকা। আটককৃত ব্যক্তিকে যশোর সদর থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বলেন, ‘সীমান্তে মাদক, অস্ত্র, স্বর্ণ, রুপি ও হুন্ডি পাচার রোধে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম