বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      
সম্ভ্রম বাঁচাতে চলন্ত অটোরিকশা থেকে কলেজছাত্রীর লাফ, চালক আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১২:২০ পিএম আপডেট: ২৫.০৬.২০২৫ ৬:০৪ PM
সম্ভ্রম বাঁচাতে চলন্ত অটোরিকশা থেকে কলেজছাত্রীর লাফ, চালক আটক

সম্ভ্রম বাঁচাতে চলন্ত অটোরিকশা থেকে কলেজছাত্রীর লাফ, চালক আটক

মৌলভীবাজারের বড়লেখায় সিএনজিচালিত অটোরিকশায় চালকের হাতে যৌন নিপীড়নের শিকার হয়েছেন এক কলেজছাত্রী (১৮)। এ সময় নিজের সম্ভ্রম বাঁচাতে চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়ে গুরুতর আহত হয়েছেন তিনি।

মঙ্গলবার (২৪ জুন) সকালে উপজেলার চাঁনপুর এলাকার এম মুহিত ব্রিকস ফিল্ডের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত চালক প্রজেশ দাশকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। প্রজেশ কুলাউড়া উপজেলার মৃত দিরেন্দ্র দাশের ছেলে।

আরও পড়ুন

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, ওই শিক্ষার্থী ইয়ারচেঞ্জ পরীক্ষায় অংশ নিতে সকল ১০ টায় বাড়ি থেকে বেড়িয়ে রাস্তায় গাড়ির জন্য অপেক্ষায় ছিলেন। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা আসলে সেটিকে থামার সিগনাল দেন। অটোরিকশা চালক গাড়ি থামিয়ে উঠতে বলেন। অটোরিকশার পিছনের সিটে ধানের বস্তা থাকায় চালকের অনুরোধে ওই ছাত্রী সরল মনে সামনে চালকের পাশে বসেন। চালক অটোরিকশা চালুর কিছু সময় পরই তাকে নানাভাবে যৌন হয়রানি করতে শুরু করেন। এক পর্যায়ে সে চিৎকার দিয়ে চলন্ত অটোরিকশা থেকে লাফিয়ে পড়েন। লাফ দেওয়া তিনি আহত হন। পরে সড়কের পাশের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্বাস্থ্য উপজেলা কমপ্লেক্সে নিয়ে যান। 









তিনি আরও বলেন, ‘এ ব্যাপারে কলেজছাত্রীর মামা শিশু ও নারী নির্যাতন আইনে বড়লেখা থানায় মামলা দায়ের করেন। পুলিশ ওই অটোরিকশা চালক প্রজেশ দাশকে আটক করেছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  যৌন নীপিড়ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close