মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নীলফামারীতে ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরহীর মৃত্যু
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১২:০৬ পিএম আপডেট: ২৫.০৬.২০২৫ ১২:৪৯ PM

নীলফামারীর সদর উপজেলার পলাশবাড়ির তেতুলতলা রেলঘুন্টিতে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৫ জুন) ভোর সাড়ে ৬ টার দিকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে। সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ উন নবী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, চওড়া বড়গাছা আরাজিদলুয়া এলাকার কাল্টু রায়ের ছেলে সন্তোষ রায় (৪০) এবং সেন্টু রায়ের ছেলে ভবেস রায় (২৮)। জানা যায়, তারা দুইজন সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, বুধবার সকালে দুইজন একসঙ্গে মোটরসাইকেলযোগে কাজে যাওয়ার উদ্দেশ্যে বের হন। পথে পলাশবাড়ি এলাকার তেঁতুলতলা অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় তারা দুর্ঘটনার শিকার হন।

এলাকাবাসীর অভিযোগ, ওই রেলঘুন্টির দুই পাশে বাজার থাকায় রেললাইন পারাপারের সময় ট্রেন আসছে কি না তা দেখা যায় না। গেট বা গেটম্যান না থাকায় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

নিহত সন্তোষ রায়ের বড় ভাই শিবু রায় বলেন, ‘দুইজনেই সকালে কাজে বের হয়েছিলেন। কীভাবে কী ঘটল বুঝে উঠতে পারছি না। তবে শুনেছি ট্রেনের ধাক্কায় তাদের মোটরসাইকেলের ইঞ্জিন ট্রেনের সঙ্গে লেগে নীলফামারী রেলস্টেশন পর্যন্ত চলে যায়।’

স্থানীয় ইউপি সদস্য গোপাল রায় বলেন, ‘এই অরক্ষিত রেলক্রসিংয়ে প্রায় সময় দুর্ঘটনা ঘটে। দুই পাশে দোকানপাট থাকায় ট্রেন আসছে কি না দেখা যায় না। গেট বা গেটম্যান না থাকায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাচ্ছে।’

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি মাহমুদ উন নবী স্বদেশ প্রতিদিনকে জানান, দুর্ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যুর মামলা নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মোটরসাইকেল   ট্রেন   দুর্ঘটনা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close