প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, ১২:০২ পিএম আপডেট: ২৫.০৬.২০২৫ ২:৩৪ PM

দুই ম্যাচের টেস্ট সিরিজে ফয়সালা করার মিশনে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম টেস্ট ড্র হওয়ায় সিরিজ জিততে হলে এই শেষ ম্যাচে জয় ছাড়া কোনো বিকল্প নেই- দুই দলের জন্যই।
সিরিজ নির্ধারণী এই টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে কলম্বোর ঐতিহ্যবাহী সিনহালেসি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে।
গল টেস্টের মতো এই ম্যাচেও টস জিতেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এবং আগের মতোই তিনি নিয়েছেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলতে চায় টাইগাররা।
বাংলাদেশের জন্য এই মাঠে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও স্মরণীয় একটি প্রত্যাবর্তন। কারণ, সর্বশেষ ২০০৭ সালের জুনে এই মাঠে টেস্ট খেলেছিল বাংলাদেশ।
সেই ম্যাচে মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন দল হেরে গিয়েছিল ইনিংস ও ২৩৪ রানের বিশাল ব্যবধানে।
সিনহালেসি স্টেডিয়ামে এখন পর্যন্ত তিনটি টেস্ট খেলেছে বাংলাদেশ, সবগুলোতেই পরাজয় বরণ করতে হয়েছে। ফলে এই ম্যাচ জয়ের মাধ্যমে শুধু সিরিজ জয় নয়, নিজেদের অতীত রেকর্ডও ভাঙার সুযোগ রয়েছে টাইগারদের সামনে।
এই স্টেডিয়ামে সর্বশেষ টেস্ট অনুষ্ঠিত হয়েছিল ২০২৪ সালের ফেব্রুয়ারিতে। ওই ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে ১০ উইকেটে হেরেছিল আফগানিস্তান।
উল্লেখ্য, সিনহালেসি স্টেডিয়ামে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে সবগুলোতেই হেরেছে বাংলাদেশ।
স্বদেশ প্রতিদিন/এমএম