বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
এনসিপির ৩০০ আসন পাওয়ার কথা কৌতুকের শামিল : রুমিন ফারহানা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৩:১৪ পিএম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর ৩০০ আসন পাওয়ার কথা কৌতুকের শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক রুমিন ফারহানা।

তিনি বলেন, এনসিপির ‘ন’ নিয়েও আলোচনার কিছু নেই। নেতাদের এমন বক্তব্যের মাধ্যেমে কৌতুক থেকেই হোক এনসিপি আলোচনায় আছে।

মঙ্গলবার (২৪ জুন) দেশের একটি বেসরকারি  টেলিশনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এসব মন্তব্য করেন।

বিএনপির এই শীর্ষস্থানীয় নেত্রী আরও বলেন, ‘রাজনীতি কঠিন কাজ। বাংলাদেশে রাজনীতি করা মানে জীবন হাতে করে চলা। সময় যত গড়াবে, মানুষ বুঝবে- এই দেশ আদৌ নির্বাচনমুখী কি না।’

তিনি বলেন, ‘যেখানে একটা সময় বাংলাদেশকে বলা হতো তলাবিহীন ঝুড়ি, আজ সে দেশ এখান পর্যন্ত এসেছে—এটি রাজনীতিবিদদের হাত ধরেই সম্ভব হয়েছে। তাই রাজনীতিকে হেয় করা বা তুচ্ছ ভাবার সুযোগ নেই।’

রুমিন ফারহানা তার বক্তব্যে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও দলের অবস্থান নিয়েও কথা বলেন। তিনি বলেন, ‘গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি তার নীতি থেকে একচুলও সরবে না।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  এনসিপি   রুমিন ফারহানা   বিএনপি   রাজনীতি   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close