শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাবিতে মার্কেটিং ইন এ ট্রানজিশন ইকোনমি বইয়ের মোড়ক উন্মোচন
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৬:২১ পিএম আপডেট: ২৩.০৬.২০২৫ ১০:৫১ PM
নিউ রিয়েলিটিজ, চ্যালেঞ্জেস এন্ড প্রোসপেক্টস-শীর্ষক কেস স্টাডিনির্ভর মার্কেটিং গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

নিউ রিয়েলিটিজ, চ্যালেঞ্জেস এন্ড প্রোসপেক্টস-শীর্ষক কেস স্টাডিনির্ভর মার্কেটিং গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘মার্কেটিং ইন এ ট্রানজিশন ইকোনমি: নিউ রিয়েলিটিজ, চ্যালেঞ্জেস এন্ড প্রোসপেক্টস-শীর্ষক কেস স্টাডিনির্ভর মার্কেটিং গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।

আজ সোমবার (২৩ জুন) ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ ফারুক কনফারেন্স হলে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন, অধ্যাপক ড. নাসরিন আক্তার এবং অধ্যাপক ড. আবুরেজা মুহাম্মদ মুজারেবা যৌথভাবে এই গ্রন্থ রচনা করেন।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গ্রন্থ রচনার জন্য সংশ্লিষ্ট অধ্যাপকবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এই গ্রন্থ দেশের ব্যবসা প্রতিষ্ঠানের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে। শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকবৃন্দ এই গ্রন্থের মাধ্যমে অনেক উপকৃত হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল হক, ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাভেদ আখতার, ইস্ট-ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শামস্ রহমান প্রমুখ। 

উল্লেখ্য, ব্যবসা প্রতিষ্ঠানের ওপর ভিত্তি করে লেখা প্রথম পূর্ণাঙ্গ কেস স্টাডিনির্ভর বইটি প্রকাশ করেছে বিশ্ববিখ্যাত একাডেমিক প্রকাশনা প্রতিষ্ঠান স্প্রিংগার নেচার (পালগ্রাভ ম্যাকমিলান)। বাংলাদেশের স্থানীয় ও বহুজাতিক কোম্পানিগুলোর ওপর ভিত্তি করে ৩৯টি কেস স্টাডি নিয়ে লেখা হয়েছে বইটি। এতে বিপণনের তাত্ত্বিক ধারণা ও বাস্তব প্রয়োগের মধ্যে সংযোগ তৈরি, বিপণন কৌশল, ভোক্তা আচরণ, সাপ্লাই চেইন, ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ড ব্যবস্থাপনা ও মার্কেটিংয়ের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাবি   মার্কেটিং   উন্মোচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close