শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
ঢাবিতে আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা শুরু
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৬:১৬ পিএম আপডেট: ২৩.০৬.২০২৫ ১০:৫১ PM
৫ দিনব্যাপী আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা শুরু হয়েছে ঢাবিতে

৫ দিনব্যাপী আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা শুরু হয়েছে ঢাবিতে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ৫ দিনব্যাপী আন্তঃহল দাবা ও ক্যারম প্রতিযোগিতা শুরু হয়েছে।

আজ সোমবার (২৩ জুন) বিশ্ববিদ্যালয় জিমনেসিয়ামে ঢাবির প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫ দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

প্রসঙ্গত, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতে ক্রীড়া কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ততা আরও বৃদ্ধি করার উপর গুরুত্বারোপ করেন। 

তিনি বলেন, “সময়ের সদ্ব্যবহার করে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। এছাড়াও, এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বুদ্ধিবৃত্তিক চর্চার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সহনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।”

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ও ক্যারম কমিটির সভাপতি ড. মোহাম্মদ দাউদ খাঁনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. এস এম মোস্তফা আল মামুন বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, কর্মকর্তা এবং দু’শতাধিক প্রতিযোগী উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/আইএমএস

আরও সংবাদ   বিষয়:  ঢাবি   আন্তঃহল   প্রতিযোগিতা  

Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close