বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রংপুরের ৫ আসনে প্রার্থী ঘোষণা করল ইসলামী আন্দোলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৫:৫১ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর বিভাগের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২০ জুন) সন্ধ্যায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এক গণসমাবেশে দলের কেন্দ্রীয় নায়েবে আমির ও শায়খে চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম প্রার্থীদের নাম ঘোষণা করেন।

ঘোষিত প্রার্থীরা হলেন:

রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি এলাকা): এটিএম গোলাম মোস্তফা বাবু।

রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ): মাওলানা মো. আশরাফ আলী।

রংপুর-৩ (সদর ও সিটি করপোরেশন): মুহাম্মদ আমিরুজ্জামান পিয়াল।

রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া): মাওলানা মুহাম্মাদ জাহিদ হাসান।

রংপুর-৫ (মিঠাপুকুর): অধ্যাপক গোলজার হোসেন এবং

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

সমাবেশে মুফতি ফয়জুল করীম বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশের কথার সঙ্গে কাজের মিল রয়েছে, যা অন্যান্য রাজনৈতিক দলে নেই। তিনি দাবি করেন, দলটি ক্ষমতায় গেলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে এবং দুর্নীতি ও অবৈধ কর্মকাণ্ডের জায়গা থাকবে না।’

তিনি উপস্থিত জনতার কাছে হাতপাখা প্রতীকে ভোট ও সহযোগিতা কামনা করেন।

সমাবেশ থেকে আরও কয়েকটি দাবি তুলে ধরা হয়, যার মধ্যে রয়েছে, জুলাই গণহত্যার বিচার ও আহতদের পুনর্বাসন, দুর্নীতিবাজ ও অর্থপাচারকারীদের বিচার নিশ্চিত করে জাতীয় রাজনীতিতে অযোগ্য ঘোষণা, নারী ও পরিবারবিরোধী নীতি বাতিল, দ্রুত সংস্কারসহ সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থা প্রবর্তন, ইসলামী শাসন ব্যবস্থার মাধ্যমে সুদ-ঘুষমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা।

সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা হাফেজ আব্দুর রহমান কাসেমী। বিশেষ অতিথি ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী অকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফেজ এম হাসিবুল ইসলাম প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  রংপুর   ইসলামী আন্দোলন বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close