প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৫:৪৩ পিএম

আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টির) গণসংযোগ।
পটুয়াখালীর দুমকিতে আমার বাংলাদেশ পার্টি (এবিপার্টির) গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২১জুন) সকাল ১১টায় দুমকি উপজেলা সদরের নতুনবাজার এলাকায় নিউ স্টার চাইনিজ রেস্টুরেন্ট ড. এসএম ইকবাল হোসেন এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় এবিপার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর আব্দুল ওহাব মিনার প্রধান অতিথির বক্তব্যে বলেন, “স্বাধীনতার পর থেকে যারা দেশের শাসন ক্ষমতায় ছিল তারা নিজেদের দল ও দেশকে পরিবারতন্ত্রে পরিণত করেছে এবিপার্টি এ থেকে উত্তরণ চায়। একটি নিরপেক্ষ নির্বাচনই গণতন্ত্র রক্ষার একমাত্র নয় আরও অনেক বিষয় এর সাথে জড়িত। জুলাই পরবর্তী এ দেশ আর কোন ফ্যাসিবাদের দখলে যাবে না। কেউ যদি ফ্যাসিস্ট হতে চায়, দেশের জনগণ তা আর মেনে নিবে না।”
এসময় উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ এর যুব পার্টির সদস্য সচিব মাসুদুর রহমান, মহিলা নেত্রী হাফিজা বেগম, মো. ইউসুফ মাস্টার, ছাত্রনেতা মাহাথির মো. আকিব ও প্রকৌশলী মো. কামাল হোসেন প্রমুখ।
উল্লেখ্য, আলোচনাসভা শেষে বেশ কয়েকজন এবিপার্টিতে কাজ করার আগ্রহ প্রকাশ করে সদস্য ফরম পূরণ করেন।