শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
'ঘুরি যদি তাকাস, তাইলে গুলি মাইরব'- ভারতীয় নাগরিককে 'পুশ' করার আগে 'বিএসএফ'
স্বদেশ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৭:৫৭ পিএম

"ঘুরি যদি তাকাস, তাইলে গুলি মাইরব" - পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলীয় কোচবিহার জেলার মাথাভাঙ্গায় অতিরিক্ত পুলিশ সুপারের দফতরের সামনে দাঁড়িয়ে কথাগুলো বলছিলেন মিনারুল শেখ।

তার দাবি, তাকে এবং তার সঙ্গে আরও কয়েকজনকে কাঁটাতারের বেড়া পার করে বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার আগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্যরা এই কথাগুলো বলেছিলেন।

এর পরে মিনারুল শেখ, নাজিমুদ্দিন মণ্ডলসহ এরকমই কয়েকজনকে দেখতে পাওয়া গিয়েছিল ভারত বাংলাদেশ সীমান্তের 'নো ম্যানস ল্যান্ডে'।

যাদের সেদিন বাংলাদেশের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, তাদের মধ্যে অন্তত চারজন যে ভারতেরই নাগরিক, সে ব্যাপারে নিশ্চিত হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ এবং মাত্র একদিনের মধ্যেই বিএসএফ ওই চারজনকে ফিরিয়ে এনেছে।

কোচবিহার জেলার পুলিশ এই কয়েকজনকে সোমবার হাজির করেছিল স্থানীয় টিভি সাংবাদিকদের সামনে।

ভারত থেকে বাংলাদেশি বলে সন্দেহ করে সম্প্রতি যে পুশ-ব্যাক করা হচ্ছে, তাদের মধ্যে অনেকেই যে ভারতের নাগরিক, এমনটা অভিযোগ করে আসছিলেন মানবাধিকার কর্মীরা।

এর আগে আসাম থেকে একই ভাবে বাংলাদেশে ঠেলে দেওয়া অনেক মানুষকে ফিরিয়ে এনেছে সরকার।যদিও তাদের এক সময়ে ওই রাজ্যের 'বিদেশি ট্রাইব্যুনাল'গুলো বিদেশি বলে ঘোষণা করেছে তবে তাদের অনেকেই ওই 'ঘোষণার বিরুদ্ধে' উচ্চতর আদালতে আপিল মামলা করেছেন। সূত্র : বিবিসি বাংলা

স্বদেশ প্রতিদিন/কেএইচ


আরও সংবাদ   বিষয়:  কাঁটাতার   বেড়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close