বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চাঁদপুর মেডিকেল কলেজে নবীনবরণ
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫, ৭:৩৮ পিএম আপডেট: ১৭.০৬.২০২৫ ৯:২৫ PM
কলেজ অধ্যক্ষ চাঁদপুর মেডিকেল কলেজের নবীন শিক্ষার্থীদের  শপথবাক্য পাঠ করান।

কলেজ অধ্যক্ষ চাঁদপুর মেডিকেল কলেজের নবীন শিক্ষার্থীদের শপথবাক্য পাঠ করান।

চাঁদপুর মেডিকেল কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের নিয়ে ওরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৭ জুন) বেলা ১১টায় চাঁদপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করে কলেজ কর্তৃপক্ষ। এর আগে সকাল সাড়ে ৯টায় সারাদেশে একযোগে অনলাইনে নবীনবরণ ২০২৫ উদ্বোধন করেন প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নুরজাহান বেগম।

উল্লেখ্য, দেশের নতুন ৬টি মেডিকেল কলেজের মধ্যে শুধুমাত্র চাঁদপুর মেডিকেলে বিদেশি ৩জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর মধ্যে দুইজন ফিলিস্তিনি এবং একজন পাকিস্তানি।

ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন চাঁদপুর মেডিকেল কলেজেরে অধ্যক্ষ প্রফেসর ডা. সালেহা নাজনিন। স্বাগত বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ ডা. হারুন অর রশিদ।

কলেজের পরিচিতি তুলে ধরতে গিয়ে উপাধ্যক্ষ ডা. হারুন অর রশিদ জানান, এই কলেজে ২০১৯-২০ শিক্ষাবর্ষে ৪৯জন, ২০২০-২১ শিক্ষাবর্ষে ৪৮জন, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ৫০জন, ২০২২-২৩ শিক্ষাবর্ষে ৫০জন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৭৫জন এবং সবশের্ষ ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ৭৫জন শিক্ষার্থী ভর্তি হয়।

বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা. মো. জামাল সালেহ উদ্দিন, সম্মিলিত পেশাজীবী সংগঠনের সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরী, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন, চাঁদপুর পরিবার পরিকল্পনা বিভাগের সাবেক পরিচালক ডা. জাহাঙ্গীর খান।

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেন অতিথিরা। পরে কলেজ অধ্যক্ষ তাদেরকে শপথবাক্য পাঠ করান। এরপর কলেজের শিক্ষক ও অভিভাবকরা শুভেচ্ছা বক্তব্য দেন। এছাড়াও কলেজের শিক্ষক ও নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে তাদের পরিচয় তুলে ধরেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   মেডিকেল   শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close