প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ১০:৫৮ AM

সংগৃহীত ছবি
আহমাদিনেজাদ ছিলেন ইরানের সাবেক প্রেসিডেন্ট। ইরানের ক্ষেপনাস্ত্র থেকে শুরু করে নিউক্লিয়ার প্রজেক্ট প্রায় সবই লোকচক্ষুর আড়ালে নিয়ে যাওয়া মানুষ ছিলেন এই আহমাদিনেজাদ। তাঁর সময়েই ইরান স্টিলথ প্রযুক্তি আয়ত্ব করে আমেরিকান স্টিলথ ড্রোন ভূপাতিত করে রিভার্স ইঞ্জিনিয়ারিং এর খেলা শুরু করে!
এই আহমাদিনেজাদ বছর দুয়েক আগেই বলেছিলেন - ইরানের এলিট ফোর্স, কুদস ফোর্সে মোসাদ ঢুকে গেছে। এই বিস্ফোরক মন্তব্যের জন্য তাকে গৃহবন্দীও করে ফেলা হয়।
সবশেষে তিনি হাসান নাসরুল্লাহ এবং ইসমাঈল হানিয়াকে ব্যক্তিগত দূত পাঠিয়ে নিজেদেরকে সেফ রাখতে বলেন। এই খবর চাওর হলে তাঁকে আরও কোনঠাঁসা করে ফেলে খোমেনীর প্রশাসন।
এই ভদ্রলোকের একটা একতলা বাড়ি বাদে আর কিছুই নেই, নিজের মেয়ের বিয়েতে অতিথি আপ্যায়ন করেছিলেন খেজুর দিয়ে। আহমাদিনেজাদ এর একটা বিশেষত্ব ছিলো - ইরানে মোসাদ এজেন্ট পাওয়া মাত্র সবচেয়ে ব্রুটালি তাকে হত্যার নির্দেশ দিতেন, যেনো মুনাফেকরা তাদের পরিণতি সম্পর্কে ধারণা পায়।
আহমাদিনেজাদই আজ সত্য প্রমাণিত হলেন।
ইরাণের একদম গভীরে ঘাঁটি গেড়েছে মোসাদ।
লেখক: কলামিস্ট
স্বদেশ প্রতিদিন/এনআর