প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ১০:৫১ AM

দূষিত বায়ুর শহরের তালিকায় ঢাকা আজ দ্বিতীয়
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শনিবার (১৫ জুন) দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এদিন সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ছিল ১৪৪, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়েছে।
বায়ু দূষণের এ তালিকায় ১৫৩ স্কোর নিয়ে প্রথম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার মেডান। তৃতীয় স্থানে রয়েছে কাতারের দোহা, স্কোর ১২৮। চতুর্থ স্থানে রয়েছে মিসরের কায়রো, স্কোর ১২৪। পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ১২৪।
বাতাসের মান যাচাইকারী আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর মতে, ১৪৪ স্কোরের একিউআই সাধারণ জনগণের জন্য বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।
১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, ৩০১ বা তার বেশি একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার দূষিত বাতাসে দীর্ঘসময় থাকার ফলে শ্বাসযন্ত্রের রোগ, অ্যালার্জি, চোখ ও ত্বকের জটিলতা বৃদ্ধি পেতে পারে। বায়ু মান উন্নয়নে কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব আরও গভীর হতে পারে।
স্বদেশ প্রতিদিন/এমএম