মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● আইফোন ১৮ প্রো ম্যাক্সের যে অসুবিধা ভাবাচ্ছে ব্যবহারকারীদের      ● ১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ      ● ‘মাটন ভুনা হবে, নাকি কষা’—সৃজিতের প্রশ্নে মিমির পাল্টা জবাব      ● ন্যায়বিচার নিয়েই আদালত থেকে যাব: তানজিন তিশা      ● রাড্ডার ঘটনায় বিএনপির কেউ জড়িত থাকলেও ব্যবস্থা: ডা. জাহেদ      ● আপিলের সুযোগ থাকলে রিট এখতিয়ার প্রয়োগ সমীচীন নয়: হাইকোর্ট      ● প্রতিদিন হৃদরোগে মৃত্যু ৫৬২ থেকে ৭৭৭ জনের      ● বিশ্ব হার্ট দিবস আজ      ● হরমুজ প্রণালিতে নৌচলাচল ব্যাহত হওয়ায় সংকট      ● রূপগঞ্জে যুবদল-ছাত্রলীগ সংঘর্ষ, ফাঁকা গুলি      ● প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা, এনসিপির দুই নেতাকে শোকজ      ● বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম      
বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দল আসছে ভারতে
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ৬:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিশ্বকাপজয়ী দল আর্জেন্টিনা আসছে ভারতে। ২০২৪ সালে আর্জেন্টিনার ভারত সফরের ঘোষণা দিলেও দীর্ঘ ছয় মাস ধরে কোনো অগ্রগতি না থাকায় অনেকেই ধরে নিয়েছিলেন, সফরটি বাতিল হয়ে গেছে। 

শুক্রবার ফেসবুকে এক সংক্ষিপ্ত পোস্টে মন্ত্রী লিখেছেন, “Messi will come”, সঙ্গে ধন্যবাদ জানিয়েছেন স্পনসর প্রতিষ্ঠানকে। পরদিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘স্পনসর প্রতিষ্ঠান এখন প্রয়োজনীয় অর্থ পরিশোধ করেছে। আর কোনো জটিলতা নেই। অক্টোবর-নভেম্বরের ফিফা উইন্ডোতেই ম্যাচটি আয়োজনের সম্ভাবনা সবচেয়ে বেশি।‘

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান নিশ্চিত করেছেন, লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা জাতীয় দল ২০২৫ সালের অক্টোবর বা নভেম্বর মাসে কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলতে আসছে। পুরো সফরে আর্জেন্টিনা দলকে "রাষ্ট্রীয় অতিথি"র মর্যাদায় স্বাগত জানাবে কেরালা সরকার।

মন্ত্রী আরও স্পষ্ট করে দিয়েছেন, এই আর্থিক চুক্তিতে কেরালা সরকার জড়িত নয়। ‘স্পনসর এবং আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (AFA) মধ্যকার বিষয় এটি। সরকার কেবল আতিথেয়তা এবং নিরাপত্তার দায়িত্ব পালন করবে,’ বলেন তিনি।

কেরালার ক্রীড়ামন্ত্রী বলেন, ‘‘বিশ্বচ্যাম্পিয়নদের আতিথেয়তা করে আমরা রাজ্যের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ আনতে চাই। মেসিদের মাঠে দেখা কেরালার তরুণ প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা হয়ে উঠবে।”

আন্তর্জাতিক মানসম্পন্ন সুযোগ-সুবিধা সম্পন্ন থিরুভানন্তপুরমের গ্রীনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামেই এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। ফিফা স্বীকৃতির এই স্টেডিয়াম অতীতেও আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করেছে।

ভারতে ফুটবলের ইতিহাসে এটিই হতে চলেছে অন্যতম ঐতিহাসিক মুহূর্ত-যখন লিওনেল মেসির মতো একজন কিংবদন্তিকে দেশের মাঠে সরাসরি দেখতে পাবে ভক্তরা। কেরালা প্রস্তুত, এখন গোটা ভারতের চোখ আর্জেন্টিনা দলের আনুষ্ঠানিক ঘোষণার দিকে। 

এখন অপেক্ষা শুধু আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের আনুষ্ঠানিক নিশ্চিতকরণের। চুক্তি অনুযায়ী স্পনসর এবং এএফএ একসঙ্গে বিবৃতি দিয়ে ম্যাচের দিনক্ষণ ও বিস্তারিত ঘোষণা করবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  আর্জেন্টিনা   ভারত   দল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close