শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছাত্রলীগ নেতা ‘টয়লেট নাঈম’ আটক
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ৫:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পটুয়াখালীর দুমকিতে বহুল আলোচিত ও সমালোচিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা নাঈম ওরফে ‘টয়লেট নাঈমকে’ প্রকাশ্যে পেয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে দুমকি উপজেলা ছাত্রদল।

গতকাল শনিবার (৭ জুন) বিকেলে লেবুখালী পায়রা সেতুসংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং দুমকি উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা হারুন অর রশিদের পিএ হিসেবে কাজ করতেন। এ সময় দুমকি উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুমন শরীফসহ স্থানীয় ছাত্র-জনতা উপস্থিত ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নাঈমকে সেতু এলাকায় দেখতে পেয়ে ধাওয়া করে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা।

উল্লেখ্য, নাঈম দীর্ঘদিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন বলেও অভিযোগ রয়েছে। ডিনের জাল সই ব্যবহার করে সরকারি বরাদ্দের টাকা উত্তোলনের অভিযোগে তার বিরুদ্ধে তদন্তও চলছে।

ছাত্রদল নেতারা বলেন, “আওয়ামী দোসররা দুমকিকে লুটপাটের জোনে পরিণত করেছে। টয়লেট নাঈম ছিল তার বড় উদাহরণ। আমরা তাকে আইনের হাতে তুলে দিয়ে প্রমাণ করেছি, অপরাধী যেই হোক, ছাড় নয়।”

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “নাঈম টয়লেট ও টিউবওয়েলের টাকা পর্যন্ত খেয়ে ফেলেছে! এর চেয়ে লজ্জার আর কিছু হতে পারে না। এ ধরনের অপরাধীদের আইনের আওতায় আনা জরুরি।”

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “আটক ব্যক্তি বর্তমানে থানায় হেফাজতে রয়েছেন। অভিযোগ যাচাই বাছাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সূত্র : ইউএনবি


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ছাত্রলীগ   আটক   নেতা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close