সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত হলেন শচীন টেন্ডুলকার      ● মুম্বাইয়ে ৩৩ কোটি টাকায় অ্যাপার্টমেন্ট কিনলেন অক্ষয় খান্না      ● বিয়ের দুই বছর পর আবারও নববধূর সাজে সোনাক্ষী      ● পানিসম্পদ মন্ত্রণালয়ের কাজে দুর্নীতি হবে না: প্রতিমন্ত্রী      ● রাজস্ব আদায়ে নতুন বিধান, অধ্যাদেশের খসড়া অনুমোদন      ● ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু      ● আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে শ্রমিক সমাবেশ ও মিছিল      ● সন্ত্রাসবিরোধী মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার      ● স্কুলছাত্রকে ধর্ষণের অভিযোগ      ● ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির পরিচ্ছন্নতা অভিযান      ● ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হলেন মোহাম্মদ আবু জাফর      ● ডিএসসিসিতে ১২ দিনব্যাপী এডিস মশার লার্ভা জরিপ শুরু      
ওপেনএআইয়ের সঙ্গে যুক্ত হলেন শচীন টেন্ডুলকার
স্বদেশ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০০ পিএম

ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার শীর্ষস্থানীয় মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআইয়ের সঙ্গে নতুন অংশীদারিত্বের ঘোষণা দিয়েছেন। এর মাধ্যমে চ্যাটজিপিটির ব্যবহার ও সম্ভাবনা তুলে ধরার নতুন উদ্যোগে যুক্ত হলেন তিনি।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এই অংশীদারিত্বের কথা ঘোষণা করে টেন্ডুলকার জানান, কিছু আকর্ষণীয় বিষয় আসছে। সেগুলো সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অংশীদারিত্বের মূল লক্ষ্য হলো ভারতের মানুষ কীভাবে তাদের দৈনন্দিন ব্যক্তিগত ও পেশাগত জীবনে চ্যাটজিপিটি ব্যবহার করতে পারেন, তা তুলে ধরা।

এই প্রযুক্তির প্রতি নিজের আগ্রহের কথা জানিয়ে টেন্ডুলকার বলেন, তিনি সবসময়ই কৌতূহলী। একটি প্রশ্ন সাধারণত আরেকটি প্রশ্নের জন্ম দেয় এবং চ্যাটজিপিটি সেই অভ্যাসকে আরও উৎসাহিত করেছে। তিনি জানান, এরই মধ্যে ব্যবহারিক প্রয়োজনে এই এআই টুলটি ব্যবহার করেছেন। এমনকি পরিবারের সঙ্গে ভ্রমণের পরিকল্পনা করার ক্ষেত্রেও এর সহায়তা নিয়েছেন।

ভারতীয় এই কিংবদন্তি আরও বলেন, অংশীদারিত্বের মাধ্যমে প্ল্যাটফর্মটি ব্যবহারের নতুন উপায় খুঁজে বের করতে এবং নিজের কাছে উপকারী মনে হওয়া বিষয়গুলো অন্যদের সঙ্গে ভাগ করে নিতে তিনি আগ্রহী।

এই অংশীদারিত্ব টেন্ডুলকারের বাণিজ্যিক কার্যক্রমের তালিকায় আরও একটি বড় ব্র্যান্ডের সংযোজন ঘটাল। তাঁর বর্তমান অংশীদারদের মধ্যে রয়েছে অ্যাপোলো টায়ারস, ব্যাংক অব বরোদা, তানিশক, লুমিনাস, ডিপি ওয়ার্ল্ড, স্পিনি এবং বিভিন্ন খাতের আরও অনেক ব্র্যান্ড।

পাশাপাশি ভারতীয় ক্রিকেটের সঙ্গেও ওপেনএআই তাদের সম্পর্ক আরও জোরদার করেছে। চলতি মাসের শুরুর দিকে বিসিসিআই ঘোষণা করেছে, ২০২৮ সালের মার্চ পর্যন্ত দুই মৌসুমের জন্য ভারতে অনুষ্ঠিত ক্রিকেট ম্যাচগুলোর ক্ষেত্রে চ্যাটজিপিটি সহযোগী অংশীদার হিসেবে কাজ করবে।



স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close