প্রকাশ: রবিবার, ৮ জুন, ২০২৫, ৩:০৫ পিএম

সংগৃহীত ছবি
বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোবাইল ফোন ভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠানটির এমআরপি (রেগুলেটরি অ্যান্ড স্টেকহোল্ডার রিপোর্টিং) বিভাগ অফিসার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
গত (১ জুন) থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানটির নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নামঃ বিকাশ লিমিটেড
পদের নামঃ অফিসার
বিভাগঃ এমআরপি (রেগুলেটরি অ্যান্ড স্টেকহোল্ডার রিপোর্টিং)
পদসংখ্যাঃ ০১টি
শিক্ষাগত যোগ্যতাঃ অ্যাকাউন্টিং/ফিন্যান্সে বিবিএ
অন্যান্য যোগ্যতাঃ মাইক্রোসফট এক্সেল (অ্যাডভান্সড), টেবিলো, পাওয়ার বিআই, মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট (অ্যাডভান্সড), মাইক্রোসফট ওয়ার্ড, ওরাকল ইআরপি।
অভিজ্ঞতাঃ কমপক্ষে ১ বছর
চাকরির ধরনঃ ফুলটাইম
কর্মক্ষেত্রঃ অফিসে
প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ (উভয়)
বয়সসীমাঃ উল্লেখ নেই
কর্মস্থলঃ ঢাকা
বেতনঃ আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধাঃ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবেঃ আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে বিডি জবস্ ফলো করুন।
আবেদনের শেষ সময়ঃ ২২ জুন ২০২৫
উল্লেখ্য, যোগ্যতার ভিত্তিতে দ্রুত আবেদন করুন।
স্বদেশ প্রতিদিন/আইএমএস