রবিবার ● ২৫ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● অবৈধভাবে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন      ● শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী      ● নতুন গেম শো নিয়ে ফিরছেন সৌরভ গাঙ্গুলী      ● ঢাকায় পাকিস্তানি লাইফস্টাইল প্রদর্শনী, আসছেন বিলাল আব্বাস      ● কেন্দুয়ায় প্রতিবন্ধী বিদ্যালয় ভাঙচুর      ● বিচ্ছেদের পরও প্রাক্তনের প্রোফাইলে কেন চোখ যায়?      ● ভ্রমণে হোটেল বুকিংয়ের আগে যে বিষয়গুলো জরুরি      ● ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, বাড়ছে পর্যটক সংখ্যা      ● ২১৭ বোতল ভারতীয় মদসহ গ্রেপ্তার ৫      ● বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে মিনি ম্যারাথন      ● ছাত্রীকে ধর্ষণ, ইমামের যাবজ্জীবন কারাদণ্ড      ● যে দ্বীপে ৬৯ দিন সূর্য ডোবে না      
শচীনের রেকর্ড ভাঙলেন ১৫ বছরের সূর্যবংশী
স্বদেশ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ৪:০৭ পিএম

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন রেকর্ড গড়েছেন ভারতের তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ১৫ বছর ২১১ দিন বয়সে মাঠে নেমে সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্রিকেটারদের তালিকায় নতুন নজির গড়েছেন তিনি। এতে পেছনে পড়েছেন বাংলাদেশের মোহাম্মদ শরীফ ও ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

ক্রাইস্টচার্চে ম্যাচের আগে কুঁচকির চোটে ছিটকে যান ভারতের ঈশান কিশান। তার পরিবর্তে একাদশে সুযোগ পান সূর্যবংশী। সিরিজের প্রথম ম্যাচে দলে জায়গা না পেলেও দ্বিতীয় ম্যাচে তিন নম্বরে ব্যাটিংয়ের সুযোগ পান তিনি। মাঠে নামার সঙ্গে সঙ্গেই গড়েন এই রেকর্ড।

এর আগে ২০০১ সালের ১৮ ডিসেম্বর হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকের সময় বাংলাদেশের মোহাম্মদ শরীফের বয়স ছিল ১৬ বছর ৬ দিন। অন্যদিকে, নিউজিল্যান্ডের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সময় শচীন টেন্ডুলকারের বয়স ছিল ১৬ বছর ২৮৪ দিন। ১৫ বছর ২১১ দিন বয়সে মাঠে নেমে দুজনকেই ছাড়িয়ে গেছেন সূর্যবংশী।






স্বদেশ প্রতিদিন/এস পি



আরও সংবাদ   বিষয়:  বৈভব সূর্যবংশী   শচীন টেন্ডুলকার   মোহাম্মদ শরীফ   ভারতীয় ক্রিকেট   আন্তর্জাতিক ক্রিকেট   টি-টোয়েন্টি   ভারত-নিউজিল্যান্ড সিরিজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close